ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়ীতে ছুটি ঘোষণা করা তুসুকা গ্রুপের ১৯৭ শ্রমিক ছাঁটাই


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২৩-৪-২০২৫ দুপুর ২:৩

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় তুসুকা গ্রুপের ৬ টি কারখানা গত তিনদিন আগে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এবার সাধারণ ছুটি ঘোষণা করা কারখানা গুলোর ১৯৭ জন শ্রমিককে (টার্মিনেশন) ছাঁটাই করা হয়েছে। 

বুধবার (২৩ এপ্রিল) সকালে (টার্মিনেশন) ছাঁটাইকৃত শ্রমিকদের নামের তালিকা কারখানার মূল ফটকে সাঁটিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তুসুকা কারখানার শ্রমিক এরশাদ মিয়া বলেন,শ্রমিক ছাঁটাই এর কথা শুনে গেটে এসে দেখি আমার নামও আছে। তিনি বলেন,আমরাতো ভাংচুর করি নাই। ভিতরে অবস্থান করেছিলাম। 

নাম প্রকাশ না করার শর্তে এক নারী শ্রমিক বলেন, আমরা কাজ বন্ধ ভিতরে অবস্থান করেছিলাম। কোম্পানির কোন ক্ষতি করিনি। তখন কারখানা কর্তৃপক্ষ বলেছিল তোমাদের ছাঁটাই করা হবেনা।

কারখানা কর্তৃপক্ষ ও পুলিশের সঙ্গে কথা বলে জানাযায়, তুসুকা গ্রুপের তুসুকা জিন্স লিমিটেড, তুসুকা ট্রাউজার্স লিমিটেড, তুসুকা ডেনিম লিঃ, তুসুকা প্রসেসিং লিমিটেড, তুসুকা ওয়াশিং লিঃ এবং তুসুকা প্যাকেজিং লিমিটেড কারখানার শ্রমিকরা গেল শনিবার বিভিন্ন দাবি উত্থাপন করে অবৈধভাবে কাজ বন্ধ করে বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করে। পরে কর্তৃপক্ষ সোমবার (২১ এপ্রিল) থেকে ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা করে। পরে তিনদিন বন্ধ থাকার পর বিশৃঙ্খলা এড়াতে ১৯৭ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। শ্রমিক ছাঁটাই এর খবর শুনে পুরুষ ও নারী শ্রমিকরা সকাল থেকে কারখানার গেটে ভীড় জমান। 

তুসুকা গ্রুপের পরিচালক তারেক হাসান বলেন, শ্রমআইনের বিধিমোতাবেক ১৯৭ জন শ্রমিক ছাঁটাই করা হয়েছে। তাদের সব পাওনা শ্রম আইন অনুযায়ী পরিশোধ করা হচ্ছে। বিশৃঙ্খলা এড়াতে এই ছাঁটাই করা হয়েছে বলে জানান তিনি। 

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন,তুসুকা গ্রুপের কিছু শ্রমিক ছাঁটাই করা হয়েছে। শ্রম আইন অনুযায়ী তাদের সকল পাওনা পরিশোধ করবে কর্তৃপক্ষ। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে। 

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে ১৮ লাখ টাকার ওষুধ চুরি, গ্রেপ্তার ৪

দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৫ লাখ টাকার ফলের চালান আটক

৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত

চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব

বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন