খানসামায় নিজের পোষা সাপের কামড়ে যুবকের মৃত্যু
বাংলায় একটি প্রবাদ রয়েছে, ‘দুধ-কলা দিয়ে কালসাপ পোষা’। অর্থাৎ কাউকে ভালোবেসে, আদর-যত্নে রাখার পর যখন ওই ব্যক্তি ক্ষতিসাধন করে সেই অর্থটিকে তুলে ধরতে প্রবাদটি ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু সত্যিকারের সাপ কি আসলেই পোষ মানে? উত্তর হতে পারে, না। সাপকেই যতই আদর-যত্নে রাখা হোক না কেন, সুযোগ পেলে সে ছোবল মারবেই।
গত মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে এমনটিই একটি ঘটনা ঘটেছে দিনাজপুরের খানসামা উপজেলায়। ভালোবেসে বড় করা বিষধর গোমা (গোখরা) সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন ৩১ বছরের যুবক শাকিল ইসলাম।মৃত শাকিল ইসলাম ওই খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের গারপাড়া পেশার মেম্বারপাড়ার বাসিন্দা ও ফরমাজ আলীর বড় ছেলে।
নিহতের পরিবারের সাথে কথা বলে জানা যায়, শাকিল পেশায় একজন গুনিক (মাহান) ছিলেন এবং বিভিন্ন ধরনের সাপ নিয়ে খেলা করতেন। গত রমজানের আগে তিনি একটি গোখরা সাপ ধরে এনে বাড়িতে লালন-পালন করেন। ওই সাপই ঘটনার দিন দুপুরে সেই হঠাৎ তাঁর শরীরে কামড় দেয়।
প্রথমে শাকিল বিষয়টি গোপন রেখে নিজেই বিষ নামানোর চেষ্টা করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে একজন অভিজ্ঞ গুনিকের কাছে নিয়ে যান। কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় মৃত ঘোষণা করেন।
শাকিলের মৃত্যু নিয়ে এলাকাজুড়ে সৃষ্টি হয় চাঞ্চল্য। ওই যুবককে চিকিৎসক মৃত ঘোষণার পরও পরিবারের সদস্যরা বিশ্বাস করেন, হয়তো শাকিলের প্রাণ ফিরে আসবে। সেই বিশ্বাসে রাতভর ওঝা ও গুনিক দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। সেটি দেখতে এলাকাবাসীর উপচে পড়া ভিড় ছিল। কিন্তু তাদের বিশ্বাস সত্যি হয়নি। তাই বুধবার (২৩ এপ্রিল) সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
এলাকাবাসী জানায়, এর আগেও পোষা ওই সাপটি শাকিলকে কামড় দিয়েছিল, তবে সে সময় বড় কোনো সমস্যা হয়নি। কিন্তু এবার সাপটির কামড়ই প্রাণঘাতী হয়। শাকিলকে কামড় দেওয়া সাপটি পরে উত্তেজিত জনতা মেরে ফেলে।
বিষয়টি নিশ্চিত করে খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক চৌধুরী বলেন, “শাকিলকে বহু বছর ধরে চিনি, মাহানগিরি করতেন। অনেকবার তাকে সাপ নিয়েও খেলা করতে দেখেছি। কিন্তু দুঃখজনকভাবে সেই সাপ খেলাই শাকিলের জীবনের ইতি টানল।”
এমএসএম / এমএসএম
নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক বরখাস্ত
তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ
কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ
রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা
দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ
লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক
আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ
চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন
চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন