ট্রাকটরের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু
পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় জিদান (৬)নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।বুধবার (২৩ এপ্রিল) সকালে দেবীগঞ্জ পৌরসভার এলএসডি মোড়ে এ দূর্ঘটনা ঘটে।নিহত জিদান উপজেলার বলরামপুর এলাকার নজরুল ইসলামের ছেলে।দুর্ঘটনায় জিদানের বাবা,বড় বোন ও ট্রাক্টর চালক গুরুতর আহত হয়েছে।জানা যায়,জিদান দেবীগঞ্জ নর্থ ষ্টার রেসিডেন্সিয়াল স্কুলের প্রথম শ্রেনীর শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানান,নজরুল ইসলাম সকালে তার দুই সন্তানকে মোটরসাইকেল যোগে স্কুলে নিয়ে যাচ্ছিল।এলএসডি মোড়ে পৌঁছালে দ্রুত গতির একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল থেকে ছিটকে পাকা রাস্তায় পড়ে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা.তুলসী রানী জিদানকে মৃত ঘোষনা করে, অন্য তিনজন আহতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলেও জানান।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোয়েল রানা সড়ক দূর্ঘটনায় একজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,মৃতদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এমএসএম / এমএসএম
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা
নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা