ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়ীতে স্টেশনারি দোকানে অগ্নিকাণ্ডে ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২৪-৪-২০২৫ দুপুর ১:৪২

গাজীপুর নগরের কোনাবাড়ী এলাকায় অগ্নিকাণ্ডে স্টেশনারী, কসমেটিকস্,ফুড আইটেম দোকান পুড়ে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ারসার্ভিস। বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১ টার সময় কোনাবাড়ী আমবাগ রোডে ভূইয়া মার্কেটে এ অগ্নি কাণ্ডের ঘটনা ঘঠে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১ টার টার সময় কোনাবাড়ী আমবাগ রোডে ভূইয়া মার্কেটে ফারুক আহমেদ এর স্টেশনারী, কসমেটিকস্ ফুট আইটেম দোকানে আগুন লাগলে প্রথমে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে। পরে তারা আগুন নিভাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুই ইউনিটির কর্মীরা প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় হতাহতের কোন ঘটনা ঘটেনি। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে দোকান মালিক ফারুক আহমেদ দৈনিক সকালের সময়কে বলেন, রাত সাড়ে দশটার সময় দোকান বন্ধ করে বাসায় যাই। পরে রাত সাড়ে ১১ টার সময় জানতে পারি আমার দোকানে আগুন লেগেছে। তিনি বলেন, ফায়ার সার্ভিস আসতে আসতে প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল পুড়ে যায়। তিনি আরও বলেন, গত তিনদিন আগে ১০ লক্ষ টাকার শুধু ছাতাই উঠানো হয় দোকানে। দোকানে স্টেশনারী মালামাল এর পাশাপাশি ফুড আইটেম,তালাচাবি,  ভ্যারাইটিস মালামাল ছিলো । দোকান মালিকের দাবী প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে অগ্নি কাণ্ডের ঘটনায়। 

কোনাবাড়ী মর্ডান ফায়ারসার্ভিস এর ওয়ারহাউজ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম জানান, আমরা রাত ১২ টার সময় আগুন লাগার খবর পাই। খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নি কাণ্ডে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ারসার্ভিস এর ওই কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে ১৮ লাখ টাকার ওষুধ চুরি, গ্রেপ্তার ৪

দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৫ লাখ টাকার ফলের চালান আটক

৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত

চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব

বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন