ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে পিডিবিএফ কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ সহ নানা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ২৪-৪-২০২৫ দুপুর ৪:১২

পিরোজপুরে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) কর্মচারীদের চাকুরি স্থায়ীকরণ, কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি ও নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে দুই দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সকালে পিরোজপুর পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন  (পিডিবিএফ) কার্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। 

বিক্ষোভ কর্মসূচিতে পিরোজপুর কার্যালয়ে কর্মরত সহ জেলার পার্শ্ববর্তী জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা চাকুরী স্থায়ীকরণ, পদোন্নতি ও নিয়োগ পরীক্ষা বাতিল সহ নানা দাবিতে দুই দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এ সময় বক্তব্য রাখেন পিরোজপুর সদর অফিসের সিনিয়র ফিল্ড অফিসার মোঃ সুমন হোসেন, সোলার অফিসার কবি আল আমিন,  পিরোজপুর সদর কার্যালয়ের সেলফ অফিসার মহিবুল্লাহ সহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

প্রধান বক্তা সিনিয়র ফিল্ড অফিসার মোঃ সুমন হোসেন বলেন, প্রতিষ্ঠানে ৭৪৭ জন অস্থায়ী কর্মী রয়েছে, সকল অস্থায়ী কর্মীকে আগামী এক সপ্তাহের ভিতর স্থায়ী করতে হবে এবং প্রতিষ্ঠানের যে সকল কর্মকর্তা কর্মচারীরা প্রমোশন বঞ্চিত রয়েছে তাদের প্রমোশন বাস্তবায়ন করতে হবে। এই দুটি কাজ বাস্তবায়ন না করা পর্যন্ত কোন নিয়োগ  পরীক্ষা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। যদি আগামী ৭ দিনের ভিতরে এই দাবি মেনে নেওয়া না হয় তাহলে কর্ম বিরতির সহ বিভিন্ন কর্মসূচি দেওয়া হবে। আমরাই প্রতিষ্ঠানের খারাপ চাই না। তাই এই প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের পদোন্নতি আগে দিতে হবে তারপরে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। পদোন্নতি না দিয়ে কোনরকম নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।

এমএসএম / এমএসএম

পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ

হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই

নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ

মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম

আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।

গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার

মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত