ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন


গোপালগঞ্জ প্রতিনিধি  photo গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩-৬-২০২১ দুপুর ৪:৩৮
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন রক্ষার্থে অবিলম্বে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি আলহাজ তাজুল ইসলাম মোল্লা। 
 
এ সময়  ইসলামী আন্দোলন বাংলাদেশের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ তাজুল ইসলাম মোল্লা বলেন, মহামারী করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিক্ষাব্যবস্থা। শিক্ষার সাথে জড়িত সবকিছুতেই বিপর্যয় নেমে এসেছে। লাগাতার ১৬ মাস ধরে স্কুল-কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় বন্ধ। মাঝে কিছুদিন কওমি মাদ্রাসা খুললেও পরে তা বন্ধ করে দেয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সকল ধরনের পরীক্ষাও বন্ধ। গত বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অটো পাস দেয়া হয়েছে। এ বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখনো হয়নি। শিক্ষামন্ত্রী বলেছেন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য অভিভাবকদের কোনো চাপ নেই। তার এ বক্তব্য প্রমাণ করে দেশের সাধারণ মানুষের সাথে মন্ত্রীর কোনো সম্পর্ক নেই।
 
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন জেলা সহ-সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার শেখ মো. মারুফ, সেক্রেটারি মাওলানা তোসলিম হোসাইন, ইসলামী যুব আন্দোলনের জেলা সহ-সভাপতি মাওলানা কাবিরুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মাওলানা নুরুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মো. সিয়াম গাজীসহ অন্যান্য জেলা ও থানা নেতৃবৃন্দ। তারা সবাই অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এমএসএম / জামান

কুড়িগ্রাম সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১

ধামইরহাটে আগ্রাদিগুন বাজারে "আরডিআরএস" এনজিও-র নতুন শাখা উদ্বোধন

হাতিয়ায় সর্বপ্রথম মহিলা সংরক্ষিত -৩৪ মাধবী মার্মা এমপির মতবিনিময়

গোপালগঞ্জে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ

৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ

বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ

মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা

শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক

খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড

পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও

পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা