ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

‎কুতুবদিয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৪-২০২৫ দুপুর ১২:৫৮

‎কক্সবাজারের কুতুবদিয়ায় পূর্ব শত্রুতার জেরে সাদমান সামিন (১০) নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দক্ষিণ মগডেইল এলাকার স্ট্যাডিয়াম মোড়ে এ ঘটনা ঘটে।

‎‎ভিকটিম সাদমান সামিন স্থানীয় চাইল্ড কেয়ার একাডেমির ছাত্র। সে জানায়, শুক্রবার সন্ধ্যায় প্রাইভেট পড়তে যাওয়ার সময় পথিমধ্যে কয়েকজন সন্ত্রাসী তার গতিরোধ করে বেধড়ক মারধর করে। হামলায় তার হাত, পা, বুক-পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে হাড় ভাঙা ফোলা জখম হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক এক্সরেসহ উন্নত চিকিৎসার জন্য রেফার করেন।

‎‎পরিবার সূত্রে জানা গেছে, হামলাকারীরা একই এলাকার নজির আহমদের ছেলে নুরুল বশর, ফারুক, খাইরুল বশর ও সাদ্দাম। ভিকটিমের পরিবার দাবি করেছে, এর আগের দিন বৃহস্পতিবার  সাদমানের বাবা রেজাউল করিম ধান কেটে বাড়ি ফেরার সময়  সড়কে দাঁড়ানো অবস্থায় নুরুল বশরের অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। এরপর শুক্রবার তার ছেলে সাদমানকে একা পেয়ে নুরুল বশর ও তার ভাইয়েরা হামলা চালায়।

‎‎এ বিষয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শী রাহাত বলেন, “ঘটনার সময় আমি সেখানে ছিলাম। সাদমানকে কয়েকজন মিলে মারধর করছিল। পরে আমরা গিয়ে তাকে উদ্ধার করি।”

‎‎এ বিষয়ে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসেন বলেন, “বিষয়টি জানতে পেরেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ  ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ