সদরপুরে ধর্ষণের পর হত্যা, ইউপি মেম্বার মমরেজ গ্রেফতার
ফরিদপুরের সদরপুর উপজেলায় শেফালী বেগম (৫০) নামের এক বৃদ্ধ নারীকে ধর্ষনের পর হত্যা করে সাবেক ইউপি মেম্বার। সপ্তাহব্যাপী অভিযান শেষে তাকে আটক করে আজ শনিবার সদরপুর থানা পুলিশ ওই ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামী মমরেজ খালাসী(৫০) কে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আলোচিত এ ঘটনায় গত শুক্রবার বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে অভিযান চালিয়ে র্যাব-১০ তাকে আটক করে সদরপুর থানায় প্রেরণ করে। ধর্ষন ও হত্যাকারী মমরেজ খালাসী সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও খালাসী ডাঙ্গী গ্রামের মৃত লাল মিয়া খালাসীর পুত্র।
স্থানীয়দের ভাষ্যমতে, গত ১৯শে এপ্রিল রাত ১১টার দিকে খালাসী ডাঙ্গী গ্রামের মোমরেজ খালাসী ও তার দুই সহযোগী রাতে শেফালীর বাড়িতে গিয়ে তার ঘরে আড্ডা দেয়। সর্ম্পকে শেফালী বেগম ওই মেম্বারের চাচাতো ভাবী। তাদের মধ্যে মধ্যে পরক্রীয়া ছিলো বলে অভিযোগ এলাকাবাসীর। আড্ডার এক পর্যায়ে শেফালী রাত ১১টার দিকে ঘরের বাইরে নিয়ে বাড়ির পাশের একটি ভিটায় তাকে ধর্ষন করলে অসুস্থ্য হয়ে পড়ে। ওই অবস্থায় তাকে বাড়ির পাশে রেখে পালিয়ে যাওয়ার সময় ওই নারীর ভাগ্নি মমরেজ কে দেখে ফেলে। অসুস্থ্য অবস্থায় ওই নারীকে সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে ২০এপ্রিল রাত আড়াইটার দিকে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে সদরপুর থানায় মমরেজ কে প্রধান আসামী করে ধর্ষন ও হত্যা মামলা দায়ের করে। এ ঘটনার পর থেকে ওই ইউপি সদস্য পলাতক ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, ধর্ষন ও হত্যা মামলার প্রধান আসামী মমরেজ খালাসীকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন