কমলগঞ্জে নিখোঁজের একদিন পর যুবকের হাত পা বিচ্ছিন্ন মৃতদেহ উদ্বার
মৌলভীবাজারের কমলগঞ্জে ইকবাল হোসাইন (৩০) নামে এক যুবকের হাত পা বিচ্ছিন্ন ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্বার করা হয়েছে। রোববার সকালে উপজেলা রেলগেইট এলাকা থেকে ২০০গজ কুলাউড়া'মুখী স্থানে মরদেহটি উদ্বার করা হয়। নিহত ইকবাল হোসাইন উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট এলাকার বড়চেগ গ্রামের বাসিন্দা।
স্থানীয় লোকজন ও পুলিশ সুত্রে জানা যায়, শনিবার ইকবালের সাথে তার পরিবারের লোকজন যোগাযোগ করতে পারছিলো না। পরে কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন ইকবালের পরিবার। রোববার সকাল সাড়ে ৮ টার দিকে রেললাইনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নিহতের ফুফাতো ভাই সোহান মুঠোফোনে বলেন, শনিবার বিকেলে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয় আমরা মনে করি এটি পরিকল্পিত হত্যাকান্ড। তাকে মেরে রেললাইনে ফেলে রাখা হয়েছিলো যেন এটি দুর্ঘটনা মনে হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, গতকাল নিহত ইকবালের বাবা থানায় এসে একটা জিডি করে গেছেন। যে বিকেল থেকে তাঁর ছেলেকে পাওয়া যাচ্ছে না।শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার সকালের সময়কে বলেন, আমরা রেললাইন থেকে লাশ উদ্বার করেছি। মৃতদেহ থেকে হাত পাগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে। পুরো শরীর ছিন্নভিন্ন। আমরা লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠাচ্ছি। এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত করে জানা যাবে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের পরিচ্ছন্নতা অভিযান
৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ
নাগরপুরে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরসভার উন্নয়নমূলক কাজের টাকা আত্মসাতের অভিযোগ
ভূরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
রৌমারী ও রাজিবপুরে সার ডিলারদের নিয়ে কমিশনারের মতবিনিময় সভা
মনপুরায় ‘নৈরাজ্যের’ প্রতিবাদে হাজীরহাট এবং কলাতলীতে বিএনপি নেতাকর্মীদের অবস্থান
সীমান্তের ৩৩ বেকার যুবকের হাতে দক্ষতার চাবিকাঠি, প্রশিক্ষণ দিল বিজিবি
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত বড়লেখার নিজাম, শেষবার মুখটা দেখতে স্বাজনদের আকুতি
মনপুরায় স্বেচ্ছাসেবক লীগ নেতার ওপর হামলার অভিযোগ
বন বিভাগ চট্টগ্রাম উত্তর: কর্মস্থলে অনুপস্থিত, তোলেন দুই রেঞ্জের মাসোয়ারা
শরতের স্নিগ্ধতা শ্বেত-শুভ্র কাশফুলে সেজেছে প্রকৃতি