ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

কোনাবাড়ীতে ৩ মে থেকে সাপ্তাহিক বন্ধ থাকবে সকল ব্যবসা প্রতিষ্টান


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২৭-৪-২০২৫ বিকাল ৫:২১

শ্রম আইনের আলোকে গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল ৭ এর কোনাবাড়ী এলাকার ব্যবসা প্রতিষ্ঠান আগামী ৩ মে রোজ শনিবার বন্ধ থাকবে।রোববার (২৭ এপ্রিল) দুপুরের গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল ৭ এর আঞ্চলিক কার্যালয়ে অত্র কোনাবাড়ী এলাকার ব্যবসায়ীদের সাথে আলোচনা শেষে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল ৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সালাউদ্দিন।আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈম বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল ৭ এর কোনাবাড়ী আওতাধীন সকল ব্যবসা প্রতিষ্ঠানের সাপ্তাহিক বন্ধ নিয়ে মালিক পক্ষের সাথে শ্রমিকদের মতানৈক্য চলছিল বিষয়টি শ্রমিকদের পক্ষ থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়।

পরবর্তীতে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরাফ উদ্দিনের স্যারের নির্দেশক্রমে রোববার ব্যবসায়ী ও শ্রমিকদের নিয়ে আঞ্চলিক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় দুই পক্ষের সম্মতিতে আগামী ৩মে রোজ শনিবার গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল ৭ এর কোনাবাড়ী এলাকার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া জরুরী পরিষেবা এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল ৭ এর আঞ্চলিক কার্যালয়ে কোনাবাড়ী ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও শ্রমিকদের সাথে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবং সেই আলোচনা সভায় যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তা বাস্তবায়নের জন্য কোনাবাড়ী থানার পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হবে।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, কোনাবাড়ী ব্যবসায়ীক বনিক সমিতির আহ্বায়ক উজ্জ্বল হোসেন, সদস্য সচিব মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক আল আমিন বাবু, দপ্তর সম্পাদক মাইদুল ইসলাম রাসেল, কোষাধ্যক্ষ শহিদ দেওয়ান, নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন শেখসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও শ্রমিকরা।

এমএসএম / এমএসএম

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু