ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সদরপুরে প্যারাগ্লাইডার বানানো মারুফকে সংবর্ধনা দিলেন ইউএনও জাকিয়া সুলতানা


সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি photo সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৪-২০২৫ রাত ৯:৩০

ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের খেজুরতলা গ্রামের সন্তান প্যারাগ্লাইডার বানিয়ে আকাশে উড়িয়েছে মারুফ মোল্লা। কয়েকদিন ধরে চলছে তাকে নিয়ে সামাজিক ও অনলাইনে ব্যাপক সাড়া জাগে। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে সেই মারুফ কে এবার সদরপুর উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ইউএনও জাকিয়া সুলতানা তাকে ফুলেল সংবর্ধনা জানান।
রবিবার (২৭এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউএনও কার্যালয়ে উপজেলার গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এ শুভেচ্ছার আয়োজন করা হয়।

আয়োজিত সংবর্ধনা শেষে ইউএনও জাকিয়া সুলতানা মারুফের উদ্দেশ্যে বলেন, মারুফের প্রতিভাকে আমাদের কাজে লাগাতে হবে। গ্রামীন দরিদ্র পরিবারের সন্তান হয়েও মারুফ তার প্রবল ইচ্ছা শক্তি ও মনোবল দিয়ে নতুন কিছু সৃস্টি করে দেখিয়েছে। মারুফের এ সৃস্টিশীল ও বিজ্ঞান মনস্ক কাজে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা থাকবে। তিনি আরো বলেন দারিদ্র্যের কারনে মারুফের পড়ালেখা থেমে গেলেও তাকে আবার পড়াশুনায় মনোনিবেশ করতে হবে এবং এ ব্যাপারেও প্রশাসনের সহযোগিত থাকবে। 

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রুবানা তানজিন, সাংবাদিক শিমুল তালুকদার, সাব্বির হাসান, কবির হোসেন, শেখ ছোবাহান , তানভীর তুহিন , প্রভাত কুমার রায়, রোকনুজ্জামান, আলমগীর হোসেন, মামুনুর রশীদ, রানা অর্নব, মোশারফ হোসেন, শিশির খান, রাকিবুল ইসলাম প্রমুখ।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন