ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফরিদপুর জেলা মহিলা আ’লীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা 


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১১-৯-২০২১ দুপুর ২:৪

ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি। গত ৯ সেপ্টেম্বর মহিলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। 

চিঠিতে তারা জানিয়েছেন, ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটিকে বারংবার তাগাদা দেয়া সত্ত্বেও দুই যুগেরও বেশি সময়ের মধ্যে একটি সম্মেলন করতে পারেনি। তাই সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ফরিদপুর জেলা মহিলা লীগের আহ্বায়ক কমিটি বিলুপ্তি করা হলো। 

কেন্দ্রীয় কমিটি নেতারা প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানিয়েছেন, আগামী ৩০ অক্টোবরের মধ্যে বিএনপি, জামায়াত, রাজাকার ও স্বাধীনতাবিরোধী শক্তির পরিবার ব্যতীত যেসব মহিলা জেলা মহিলা আওয়ামী লীগ করতে ইচ্ছুক তাদের জীবনবৃন্তান্ত কেন্দ্রে পাঠাতে অনুরোধ করা হয়েছে। 

উল্লেখ্য, ১৯৯৮ সালে সৈয়দ নাজনীন হায়দারকে আহ্বায়ক ও আইভি মাসুদকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। সম্প্রতি আহ্বায়ক সৈয়দ নাজনীন হায়দার মৃত্যুবরণ করেছেন এবং সদস্য সচিব আইভি মাসুদকে মুঠোফোনে পাওয়া যায়নি। 

জামান / জামান

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা