খানসামায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের জন্য খেলোয়াড় বাছাই সম্পন্ন
ক্রীড়াকে হ্যাঁ বলি, মাদককে না বলি’ এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের খানসামা উপজেলায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ কার্যক্রমের জন্য খেলোয়াড় বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে বাছাইকৃত ৩০ জন প্রতিভাবান খেলোয়াড় এ প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে খানসামা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দুই দিনব্যাপী খেলোয়াড় যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, প্রশিক্ষকগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সরকারি কর্মকর্তা এবং সুধীজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার বলেন, “শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য। মাদক ও অনান্য সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এই প্রশিক্ষণের মাধ্যমে নতুন প্রতিভা খুঁজে বের করে তাদের ভবিষ্যত সুযোগ সৃষ্টি করা হবে।” সেই সাথে এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান। প্রশিক্ষণ শেষে বাছাইকৃত মেধাবী খেলোয়াড়দের জেলা ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে বলে আয়োজকরা জানান।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন