ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

কোনাবাড়ীতে দুই পোশাক কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৩০-৪-২০২৫ দুপুর ২:১২

গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে অবস্থিত এম এম ও মামুন নীটওয়্যার লিমিলেড কারখানা শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

বুধবার (৩০ এপ্রিল) সকাল ৮ টার সময় কারখানার গেটে এসে শ্রমিকরা অনির্দিষ্ট কালের বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। এনিয়ে শ্রমিকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। ১৩ (১) ধারা মোতাবেক সহ:ব্যবস্থাপক (প্রশাসন ও মানব সম্পদ বিভাগ) স্বাক্ষরিত কারখানা বন্ধের নোটিশে উল্লেখ করা হয় এম এম ও মামুন নীটওয়্যার লিমিটেড এ কর্মরত সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,মঙ্গলবার (২৯ এপ্রিল) আনুমানিক সকাল ৮ টার সময় কারখানা চালু হলে গার্মেন্টস ডিভিশন,ক্রীন প্রিন্টিং ও এমব্রয়ডারি ডিভিশনের শ্রমিকগন কারখানায় প্রবেশ করে তাদের কাজের প্রতি ইচ্ছাকৃতভাবে অবাধ্যতা প্রকাশ করে অবৈধভাবে কাজ বন্ধ করে এবং উচ্ছৃংখলতা করে। কারখানা কর্তৃপক্ষ উক্ত ডিভিশনের শ্রমিকগনকে তাদের কাজ শুরু করার জন্য বারবার অনুরোধ করা সত্বেও তারা কোন যৌক্তিক কারণ ছাড়া কারখানাতে উপস্থিত হয়েও কাজ করা থেকে বিরত থাকে। 

গার্মেন্টস ডিভিশনের শ্রমিকগন কারখানার অভ্যন্তরে ভয়ভীতি প্রদর্শন করে ও এক পর্যায়ে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে কারখানা থেকে তারা বেরিয়ে যায়। এর ফলে কারখানা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। উক্ত শ্রমিকদের এরূপ আচরণ বে-আইনী ধর্মঘটের সামিল।

এমতাবস্থায় কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে বুধবার  (৩০ এপ্রিল) সকাল ৮ টা থেকে  বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধনী - ২০১৩ ও ২০১৮) এর ১৩(১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য অত্র কারখানার গার্মেন্টস ডিভিশনের সকল সেকশন (শাখা) বন্ধ ঘোষনা করলো।

পরবর্তিতে অনুকুল পরিবেশ সৃষ্টি হলে কারখানার উক্ত ডিভিশনের সেকশনগুলো খোলার তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে।নাম প্রকাশ না করার শর্তে এম এম নীটওয়্যার লিঃএর এক সুয়িং অপারেটর বলেন,আমাদের কারখানায় কিছু শ্রমিক ছাঁটাই করেছে। তাদের পাওয়না পরিশোধ করেছে। কিন্তু মালিক পক্ষের লোকজন ছাঁটাইকৃত কয়েকজন শ্রমিককে মারধর করায় আমরা কাজ বন্ধ করে বসে থাকি। পরে মঙ্গলবার রাত ১০ টার সময় শুনি কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে। 

এম এম নীটওয়্যার লিমিটেড এর প্রশাসনিক কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন জানান, ১৩(১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য কারখানার গার্মেন্টস ডিভিশনের সকল সেকশন (শাখা) বন্ধ ঘোষনা করা হয়েছে। তিনি আরও বলেন, একটি গুজব ছড়িয়েছে মালিক পক্ষের লোকজন ছাঁটাইকৃত এক শ্রমিককে মারধর করেছে যা সম্পূর্ণ ভিত্তিহীন।  

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দিন বলেন,এম এম ও মামুন নীটওয়্যার লিঃ ১৩ (১) ধারা মোতাবেক বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কারখানার সামনে অবস্থান করছেন। 

এমএসএম / এমএসএম

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু