মহান মে দিবস উপলক্ষে ডেমরায় নির্মাণ শ্রমিকদের র্যালি অনুষ্ঠিত
রাজধানীর ডেমরায় মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের ডেমরা শাখার উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ডেমরা-যাত্রাবাড়ী সড়কের স্টাফ কোয়ার্টার এলাকায় এ র্যালি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের ডেমরা থানা কমিটির সভাপতি ইউনুস হাওলাদার ও সাধারণ সম্পাদক ফিরোজ মিয়ার নেতৃত্ব এ র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পথসভার মাধ্যমে শেষ হয়। এ সময় ওই কমিটির বিভিন্ন সদস্যরা সহ ডেমরা থানা এলাকার নির্মাণ শ্রমিকরা র্যালিতে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন , প্রতিবছর মে দিবস আসে চলে যায় কিন্তু শ্রমিকদের আর মুক্তি মিলে না। প্রতিবছরই এই দিবসে শ্রমিকদের ভাগ্যোন্নয়নে সভা, সমাবেশ ও কর্মসূচি পালন করা হলেও প্রকৃতপক্ষে শ্রমিকরা অবহেলার পাত্রই রয়ে গেল। অথচ অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক সভ্যতা গড়ে ওঠার পেছনে সবচেয়ে বড় হাত নির্মাণ শ্রমিকদের। তারপরও আজ পর্যন্ত শ্রম মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কোন দপ্তর শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতসহ ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কোন পদক্ষেপ গ্রহণ করেনি। সরকারিভাবে আজও কোন প্রকার ব্যবস্থা নেয়া হয়নি শ্রমিকদের নিরাপত্তায়। তাই শ্রমিকরা কর্মস্থলে আহত বা নিহত হলে ১০ থেকে ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরন ধার্য, বাসস্থানের নিশ্চয়তা প্রদান, শ্রমিকদের পেনশন স্কিম চালু করা সহ ১২ দফা দাবি জানিয়েছেন সরকারের কাছে।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা