ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফরিদপুরর শেখ জামাল স্টেডিয়ামে দাবা লিগ শুরু


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১১-৯-২০২১ দুপুর ৪:০
ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে শুরু হয়েছে জেলা দাবা লিগ-২০২১। শনিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় স্টেডিয়ামে দাবা লিগের উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা পুলিশ ও একেএইচ  গ্রুপের সহযোগিতায় এ দাবা লীগে ১০টি টিম অংশ নিয়েছে।
 
এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা ( মাস্টার) , পৌর মেয়র অমিতাভ বোস, একেএইচ  গ্রুপের কর্ণধার ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  শামিম হক, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ক্রীড়া সংস্থার আমিনুর রহমান ফরিদ প্রমুখ।
 
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. মোসলেম উদ্দিন, ক্রীড়া সংস্থার সহ সভাপতি এসএম আহসান তুহিন, মুজিবুল হক ফিরোজ।
 
এসময় প্রধান অতিথি অতুল সরকার বলেন, আমরা যদি নিয়মিত খেলা-ধুলা চর্চা অব্যহত রাখি তাহলে আমাদের তরুন সমাজ মাদকের ছোবল থেকে রক্ষা পাবে।  যে কোন খেলা ধুলা মানুষের মননশীলতাকে জাগ্রত করে, শরীরকে সুস্থ রাখে। এ জন্য ক্রীড়া অঙ্গনের গতি ফিরিয়ে আনতে সরকারের পাশা-পাশি বৃত্তবানদের এগিয়ে আসতে হবে। তবেই আমরা একটি সুন্দর সমাজ উপহার পেতে পারি। 
 
অনুষ্ঠান শেষে বেলু উড়িয়ে জেলা দাবা লিগের শুভ সূচনা করেন জেলা প্রশাসকের সঙ্গে অতিথিরা।

এমএসএম / জামান

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা