ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

আনোয়ারায় শ্রমিকদলের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ৩-৫-২০২৫ বিকাল ৫:৩১

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিএনপির সহযোগী অঙ্গ-সংগঠন শ্রমিকদলের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল (০২) মে শুক্রবার আনোয়ারা চাতরী চৌমুহনী এলাকায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আনোয়ারা উপজেলা শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন। 

প্রধান অতিথির বক্তব্যে লায়ন হেলাল উদ্দিন বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে শ্রমিকরা সবচেয়ে বেশি নির্যাতন, দমন-পিড়নের শিকার হয়েছে। এতে শ্রমজীবী মানুষেরা যখনই ন্যায্য অধিকারের দাবি তুলেছে তখনি আওয়ামী পেটুয়া বাহিনী ও তাদের সশস্ত্র সন্ত্রাসীরা শ্রমিকদের উপর হায়েনার মতো ঝাঁপিয়ে পড়েছে।শ্রমিকদের রক্ত শোষণ করেই আওয়ামীলীগ হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। গণ-অভ্যুত্থান পরবর্তী শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা হওয়ার কথা থাকলেও এখনও তারা অবহেলিত, বঞ্চিত। 

আনোয়ারা উপজেলা শ্রমিক দলের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল হোসেনের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য দেন দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান। বিশেষ অতিথির বক্তব্য দেন দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ডা. মহসিন খান তরুণ।

এতে আরও উপস্থিত ছিলে, মাস্টার রফিক,সরোয়ার হোসেন মাসুদ,জাগির হোসেন,আকরাম হোসেন দুলাল,এস এম মোজাম্মেল হক,আবুল কাসেম,জসিম উদ্দিন,আবদুল মইয়ুম চৌধুরী ছোটন,দিল মোহাম্মদ মনজু,মনছুর উদ্দিন,মো. লিয়াকত,মামুন খান,নুরুল ইসলাম,আবদুল হক মেম্বার, ইসমাইল তালুকদার,মোহররম আলী,ওসমান সিকদার,অ্যাডভোকেট নুরুল কবির রানা,শোয়াইবুল ইসলাম,আলফাজুর রহমান আরিফ,মো. সেলিম, বাবলু হোসেন,মোস্তাক কোম্পানী,মো. শওকত,শহিদুর ইসলাম লিটন, রাশেদুল ইসলাম লিটন,রবিউল ইসলাম,রেজাউল করিম, মেহেদী হাসান,ইসমাইল বিন মনির,মোফাচ্ছল হোসেন জুয়েল প্রমুখ।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার