ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সকল প্রাথমিক প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করা হবে: শামসুজ্জামান


সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি photo সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৩-৫-২০২৫ বিকাল ৫:৫১

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান ঘোষণা করেছেন যে, সকল প্রাথমিক প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করা হবে। এছাড়াও চরাঞ্চলের দুর্গম এলাকার শিক্ষকদের জন্য বিশেষ ভাতা, রাত্রি যাপনের ব্যবস্থা এবং এক বছরের মধ্যে বদলীর ব্যবস্থা করা হবে। 

এ ঘোষণা তিনি শনিবার (৩ মে) ফরিদপুর জেলার সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন। সকাল দশটায় সদরপুর উপজেলা পরিষদ হলরুমে ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: ফজলুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এনডিসি পরিচালক মো: কামরুল হাসান, ঢাকা বিভাগীয় উপপরিচালক মো: আলী রেজা, একীভূত শিক্ষার সহকারী পরিচালক রোকসানা পারভীন, ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মহিউদ্দিন, সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা, চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন প্রমুখ। 

মহাপরিচালক শামসুজ্জামান বলেন, "প্রাথমিক শিক্ষার উন্নয়নে শিক্ষকদের মর্যাদা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করা হলে তাদের কর্মোদ্দীপনা ও দায়িত্ববোধ আরও বৃদ্ধি পাবে। এছাড়া চরাঞ্চলের দুর্গম এলাকার শিক্ষকদের জন্য বিশেষ ভাতা ও রাত্রি যাপনের ব্যবস্থা করা হবে, যা তাদের পেশাগত জীবনে সহায়ক হবে।

তিনি আরও বলেন, "এক বছরের মধ্যে শিক্ষকদের বদলীর ব্যবস্থা করা হবে, যাতে তারা দীর্ঘদিন একই স্থানে থেকে হতাশাগ্রস্ত না হন। এ সকল পদক্ষেপ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

সভায় উপস্থিত অন্যান্য অতিথিরাও প্রাথমিক শিক্ষার উন্নয়নে নেওয়া এ সকল পদক্ষেপের প্রশংসা করেন এবং এগিয়ে যাওয়ার জন্য সরকারের প্রতি ধন্যবাদ জানান। তারা আশা প্রকাশ করেন যে, এ ধরনের উদ্যোগ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে এবং শিক্ষকদের মর্যাদা ও আর্থিক সুবিধা বৃদ্ধি পাবে।

এ ঘোষণা প্রাথমিক শিক্ষকদের মধ্যে ব্যাপক সারা ফেলেছে এবং তারা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এটি শিক্ষকদের পেশাগত জীবনে নতুন গতি সঞ্চার করবে এবং প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন