ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৪-৫-২০২৫ দুপুর ৪:৪

বিজ্ঞ আদালতের নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কোনাবাড়ীতে হামলার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রধান করে ২২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০ জনের নামে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

শনিবার (৩ মে) বাদী হয়ে মামলাটি করেন রাজশাহী জেলার মোহনপুর থানার শিয়ালকোলা গ্রামের বাবুল হোসেন এর ছেলে নুর মোহাম্মদ। 

বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন। মামলায় অন্য আসামীরা হলেন,সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল,গাজীপুর সিটি করপোরেশন এর সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ,গাজীপুর মহানগর আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান (মতি),বাসন থানা আ.লীগের  সভাপতি আব্দুল বারী,সাবেক গাজীপুর জেলা ছাত্র লীগের সভাপতি মোঃ হিরা সরকার, বাসন থানা আওয়ামিলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রকিব সরকার,গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শান্ত বাবুসহ প্রায় সাড়ে তিন শতাধিক নেতাকর্মী। 

এমএসএম / এমএসএম

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

কাপাসিয়ায় "গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া" কর্মসূচির শুভ উদ্বোধন

৩১ বছর ধরে বেদখলে পুরুলিয়া বিদ্যালয়ের সম্পত্তি

সাতক্ষীরার তিন শত বছরের ঐতিহ্য গুড়পুকুর মেলা শুরু

আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে শেষ জুনে

ধর্মদহে ফারুকের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

তেঁতুলিয়ায় বাল্যবিবাহের অভিযোগ,১০ হাজার টাকা জরিমানা করলো ইউএনও

সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি