শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে পুসাবের নির্বাচন
বেসরকারি বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন "প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস এলায়েন্স অফ বাংলাদেশ (পুসাব)" শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ মে) ইউনিভার্সিটি ক্যাম্পাস প্রাঙ্গণে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
৩টি পদে নির্বাচন হয়েছে- লিডার, ডেপুটি লিডার (পুরুষ), ডেপুটি লিডার (মহিলা) এই পদ গুলোতে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ১১ জন প্রার্থী।
এতে লিটার হিসেবে নির্বাচিত হয়েছে, বিবিএ ডিপার্টমেন্টের শিক্ষার্থী নাহিদ হোসেন,
ডেপুটি লিডার (পুরুষ) আশফি আলী, ডেপুটি লিডার (নারী) সুমী আক্তার।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করে ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও পুসাবের কেন্দ্রীয় প্রতিনিধি মো. শাহ আলম। সহকারী নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন, ফিরোজ আল মামুন, ওমরা অধরা, সাইফুল ইসলাম। ফলাফল ঘোষণা সময় পুসাবের ফাউন্ডার এবং স্থায়ী কমিটির সদস্য আবদুল্লাহ আল মাহফুজ জাকারিয়া উপস্থিত হয়ে বলেন, আমাদের এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে, বেসরকারি বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার রক্ষা, স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে তাদের ক্যারিয়ার উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করা এবং প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে এই প্রযুক্তির বিশ্বে প্রতিটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা।
সকাল ১০ টা থেকে শুরু করে বিরতিহীনভাবে বিকেল ৩ টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলে।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি
তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার
উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব
সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত
রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ