ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

কাজে ফিরেছেন এম এম ও মামুন নীটওয়্যার লিঃ এর শ্রমিকরা


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৬-৫-২০২৫ দুপুর ১১:২২

গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত এম এম ও মামুন নীটওয়্যার লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা কাজে ফিরেছেন। এতে সস্তি ফিরেছে শ্রমিকদের মাঝে। আজ সকালে স্বতঃস্ফূর্তভাবে কারখানায় প্রবেশ করতে দেখা যায়  শ্রমিকদের। এর আগে শ্রমিক অসন্তোষ এর  কারণে ৩০ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় কারখানা দুটি। এর পর থেকেই শ্রমিকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করতে থাকে। পরে দুই কারখানার শ্রমিকরা বিভিন্ন সময় কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। শ্রমিকদের দাবির প্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষ ৫ মে অনির্দিষ্ঠ কালের জন্য বন্ধের নোটিশ প্রত্যাহার করলে শ্রমিকরা আজ সকালে কাজে যোগ দেয়। 

কারখানা খুলে দেওয়ায় শ্রমিকরাও আনন্দিত। তারা সবাই কাজে যোগদান করছে। কোন বিশৃঙ্খলা করবে না বলে জানান তারা। নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক বলেন,আমরা কারখানা বন্ধ চাইনা আমরা কাজ করতে চাই। দুই একজনের জন্য আমরা কেন শাস্তি পাবো।

এম এম নীটয়্যার লিমিটেড এর ডেপুটি জেনারেল ম্যানেজার (এডমিন) মোঃ মনোয়ার হোসেন জানান, আমাদের দুই কারখানায় প্রায় দশ হাজার শ্রমিক কাজ করেন। তারা খুবই শান্ত প্রকৃতির। কিন্তু কিছু দুস্কৃতিকারীরা কারখানা ধ্বংস করার পায়তারা করছে। যার কারণে এর আগে এম এম এবং মামুন নীটওয়্যারে ৩৭১ জন শ্রমিককে শ্রম আইন অনুয়ায়ী তাদের সকল পাওনাদি পরিশোধ করে (টার্মিনেশন) ছাঁটাই করা হয়। পরবর্তীতে দুই কারখানায় আরও ৩৮ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনদিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়। 

গত ২৯ এপ্রিল কারখানা খুললে ছাঁটাইকৃত কিছু শ্রমিকের ইন্ধনে শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়। পরে কারখানা কর্তৃপক্ষ ১৩ (১) ধারা অনুযায়ী অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে। এর পর শ্রমিকদের দাবির পরিপ্রক্ষিতে ছয়দিন পর আজকে দুই কারখানা খুলে দেওয়া হয়। শ্রমিকরা শৃঙ্খলভাবে কারখানা প্রবেশ করে। তিনি বলেন, প্রতিটি ফ্লোরে ঘুরে দেখেছি শ্রমিকরা শান্তভাবে কাজ করছে। আশা করি আর কোন সমস্যা হবেনা।গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু