মুকসুদপুরে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক উপজেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত ০৬ মে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় মুকসুদপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান (যুগ্মসচিব)। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ উদ্দীন আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ পুলিশ সুপার মো: মিজানুর রহমান, গোপালগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক বিশ্বজিত কুমার পাল (উপ-সচিব)। স্বাগতম বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রশিক্ষক গোপালগঞ্জ এনআইএলজি বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ মঈনুল হোসেন।
মুকসুদপুর উপজেলার ১টি পৌরসভা এবং ১৬টি ইউনিয়নের মোট ৪০জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণ মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশ গ্রহন করেছেন। উল্লেখ্য যে, একই সাথে সারাদেশে ১৫টি উপজেলায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণকে মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কার্যত্রুমের উদ্বোধন করা হয়েছে। জন্ম-মৃত্যু নিবন্ধন,জন্ম-মৃত্যু নিবন্ধনের গুরুত্ব এবং আইন ও বিধিমালার আলোকে সংশ্লিষ্ট কর্মকর্তা ওকর্মচারির দায়িত্ব,জন্ম-মৃত্যু নিবন্ধনে ইউনিয়ন পরিষদ ও জন্ম-
মৃত্যু নিবন্ধন বিষয়ক স্থায়ী কমিটির দায়িত্ব এবং জন্ম-মৃত্যু নিবন্ধনে গ্রাম পুলিশের ভুমিকা,গ্রাম পুলিশ বাহিনীর দায়িত্ব ও কর্তব্য।আইন-শৃঙ্খলা রক্ষায় এবং অন্যান্য ক্ষেত্রে গ্রাম ভুমিকা,স্থানীয় সরকার কি? স্থানীয় সরকারের বৈশিষ্ট,গুরুত্ব ও প্রয়োজনীয়তা,স্থানীয় সরকার ব্যবস্থার কাঠামো এবং সরকারের মন্ত্রণালয় ও মাঠ প্রশাসনের সাথে এর সম্পর্ক বিষয়ে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের মাস ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের অবহিতকরণ করা হবে।
এমএসএম / এমএসএম
জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার
আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা
চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ
বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং
দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ
টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে
তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪
গাজীপুরে র্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫