খদ্দর বাজার ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
খদ্দর বাজার হকার্স সমবায় সমিতি লিমিটেডের (ঢাকা) ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ করেছেন কমিটির পরিচালক গুলজার হোসেন খাঁন।
শনিবার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, খদ্দর বাজার হকার্স সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটি মৃত সদস্যদের নিয়ে ভোটার তালিকা বানানো, খসড়া ভোটার তালিকা না করেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, সাধারণ সদস্য বা জনসাধারণে প্রকাশ না করেই তথাকথিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, নিয়মতান্ত্রিকভাবে সাধারণ সভা না করেই গোপনে বিশেষ সাধারণ সভা এবং নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। সদস্যদের অবহিত না করে গোপনে নির্বাচনী তফসিল ঘোষণা, বহুতল ভবনের আন্ডার গ্রাউন্ডের দু’টি কার পার্কিং যথাযথ ব্যবহার না করে বিভিন্ন মালামালের গোডাউন হিসাবে দীর্ঘদিন ব্যবহার করেছেন।
তিনি বলেন, ডেভলপার কোম্পানি ভবনের জায়গা বন্দক রেখে কোটি কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করে দীর্ঘদিন ধরে নিরুদ্দেশ রয়েছে। অথচ ব্যবস্থাপনা কমিটি ডেভেলপার কমিটির বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।
গুটিকয়েক সদস্য নিজেদের ব্যক্তিগত স্বার্থে অধিকাংশ সদস্যদের স্বার্থ বিসর্জন দিয়ে যোগসাজসের মাধ্যমে মার্কেটটিকে ধ্বংসের পাঁয়তারা করছে।
বিক্ষুব্ধ সদস্যদের পক্ষে সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন কমিটির সদস্য অ্যাডভোকেট জমির হোসেন গাজী।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ