আনোয়ারায় কেইপিজেডের সাথে স্থানীয়দের সীমানা নিয়ে উত্তেজনা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় স্থানীয়দের সাথে জায়গার সীমানা দখল নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কেইপিজেড কর্তৃপক্ষের সাথে।
বুধবার (৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দর খলিফাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।পরে কর্ণফুলী থানার বন্দর ফাঁড়ির পুলিশ ও কারখানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানান স্থানীয়রা।
ঘটনা সুত্র জানা যায়,উপজেলার বৈরাগ ইউনিয়নের বাসিন্দা মো. হাশিম চৌধুরীর খরিদকৃত ১ একর ৬০ শতক জমিতে দেওয়া সীমানা নির্ধারণের পিলার ও কাঁটা তারের বেড়া এবং টাঙানো সাইনবোর্ড ভেঙে পেলেন। এ নিয়ে সকাল থেকে স্থানীয় ও কেইপিজেডের মধ্যে কয়েক দফায় দ্বন্দ্ব সৃষ্টি হয়।
জানা যায়, ১৯৯৬ সালে বাংলাদেশ বেসরকারি ইপিজেড আইনে দেশের প্রথম ব্যক্তি মালিকানায় আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার দেয়াঙ পাহাড়ে ২ হাজার ৪৯২ একর জমির উপর কোরিয়ান কোম্পানি ইয়াংওয়ান কর্পোরেশন কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (কেইপিজেড) স্থাপন করে উৎপাদন কার্যক্রম শুরু করেন। কিন্তু দেয়াং পাহাড় ও আশপাশ এলাকায় স্থানীয় বাসিন্দাদের শতবছরের পুরোনো কবরস্থান ও ব্যক্তি মালিকানা জমি নিয়ে স্থানীয়দের সঙ্গে কেইপিজেড কর্তৃপক্ষের প্রায় সময় দ্বন্দ্বের সৃষ্টি হয়।
জমির মালিক মো. হাশিম চৌধুরী জানিয়েছেন,তাদের খরিদকৃত বৈরাগ মৌজার নামজারীকৃত ১ একর ৬০ শতক জমি দীর্ঘদিন ধরে দখলে রেখে বিভিন্ন গাছপালাও রোপন করেন এবং এই জমি নিয়ে আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার ভূমির তদন্ত প্রতিবেদনও তাদের পক্ষে রয়েছে।কিন্তু বুধবার কেইপিজেড কর্তৃপক্ষ হঠাৎ করে তাদের দখলে থাকা জমির সীমানা পিলার, কাঁটা তারের বেড়া, টাঙানো সাইনবোর্ড ভেঙে পেলেন এবং জোরপূবর্ক দখলে রাখার চেষ্টা করে।
এ বিষয়ে জানতে চাইলে কেইপিজেডের সহকারী মহা ব্যবস্থাপক (এজিএম) মুশফিকুর রহমান বলেন, আমি অসুস্থ, ছুটিতে রয়েছি। এরপর বিকেলের দিকে আবারও কথা বলার চেষ্টা করলে তিনি ফোন ধরেননি।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী