নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য সানজু গ্রেফতার
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরের ছেলে সানুজ রাকিব (২৪)কে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে কুতুবদিয়া থানা পুলিশ।
কুতুবদিয়া থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তি সানজু রাকিব (২৪) এর বিরুদ্ধে মোট তিনটি জিআর পরোয়ানা ছিল যা দীর্ঘদিন যাবৎ মূলতবী ছিল। রাকিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়েরকৃত ১(৯)২০২৪ নং মামলার এজাহার নামীয় ২১নং আসামি।
শুক্রবার (০৯ মে) কুতুবদিয়া থানা পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর চকবাজার থানার সহযোগিতায় অধিযাচনপত্রের মাধ্যমে তাকে গ্রেফতার করে। এরপর শনিবার (১০ মে ২০২৫) আসামিকে কুতুবদিয়ায় নিয়ে এসে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় এবং তার বিরুদ্ধে থাকা সকল পরোয়ানার নিষ্পত্তি করা হয়।
ওসি মোহাম্মদ আরমান হোসেন বলেন, “আমাদের কাছে তথ্য ছিল যে, একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি সানজু রাকিব চট্টগ্রাম শহরের চকবাজার এলাকায় আত্মগোপনে রয়েছে। আমরা সিএমপি’র সহযোগিতায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে তার কর্মকাণ্ড এলাকার নিরাপত্তার জন্য হুমকি ছিল। আইনশৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর