কোনাবাড়ীতে ব্রীজ সংস্কারের দাবিতে মানববন্ধন ও স্বারক লিপি প্রদান
গাজীপুর মহানগরের কোনাবাড়ী আমবাগ ব্রীজ সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান,অটোচালক দল গাজীপুর মহানগর শাখা।
সোমবার (১২মে) সকাল ১১ টার সময় মহানগরের কোনাবাড়ী আমবাগ ব্রীজের ওপর এ মানববন্ধন করেন তারা। পরে তারা গাজীপুর সিটি করপোরেশন অঞ্চল-৭ এর নির্বাহী প্রকৌশলী বরাবর একটি স্বারক লিপি প্রদান করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান,অটোচালক দল গাজীপুর মহানগর শাখার সভাপতি মোঃ শওকত আলী সরকার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ আজিম আলম,উপদেষ্টা ইঞ্জিনিয়ার সালাউদ্দিন জনি ও মোঃ রেজাউল করিম।
এছাড়াও এলাকার স্থানীয়রা এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন,আগামী দুই মাসের মধ্যে এই ব্রীজ সংস্কার করা না হলে এর চেয়ে বড় কর্মসূচী ঘোষণা করা হবে।
গাজীপুর সিটি করপোরেশন এর অঞ্চল -৭ এর
নির্বাহী প্রকৌশলী নাজরাতুন নাইম বলেন,আমবাগ ব্রীজ সংস্কার সংক্রান্ত একটি স্বারক লিপি হাতে পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত যেন ব্রীজটি সংস্কার করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক
গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ
নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ
কাপাসিয়ায় "গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া" কর্মসূচির শুভ উদ্বোধন
৩১ বছর ধরে বেদখলে পুরুলিয়া বিদ্যালয়ের সম্পত্তি
সাতক্ষীরার তিন শত বছরের ঐতিহ্য গুড়পুকুর মেলা শুরু
আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে শেষ জুনে
ধর্মদহে ফারুকের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী