ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

‎কুতুবদিয়ায় যৌথ অভিযানে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, ১ জনের কারাদণ্ড


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৫-২০২৫ রাত ৮:৫৭

‎কক্সবাজারের কুতুবদিয়া উপকূল ও বঙ্গোপসাগরে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ ও ১ জনকে ৭ দিনের বিনাশ্রম  কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন। এসময় ১১ জন বোট মালিককে সর্বমোট ৩২,২০০ টাকা জরিমানা করা হয়।

‎জানা যায়, সরকার নির্ধারিত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিনের জন্য বঙ্গোপসাগর ও কুতুবদিয়া চ্যানেলে সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ রয়েছে। সোমবার মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্যকারী জেলেদের বিরুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর ‘বানৌজা শহীদ ফরিদ’-এর সহায়তায় যৌথভাবে অভিযান পরিচালনা করে কুতুবদিয়া  উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।

‎এ সময় ২টি ফিশিং বোট মাছ ধরার সময় আটক করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল, বেহুন্দী জাল এবং বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়। পরে মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ১১ জন বোট মালিককে সর্বমোট ৩২,২০০ টাকা জরিমানা করা হয়।

‎‎এছাড়াও একজন বোট মালিককে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অভিযোগে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

‎‎মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) সাদাত হোসেন বলেন, “জাটকা ও সামুদ্রিক মাছের প্রজননকালীন সময়ে এ ধরনের নিষেধাজ্ঞা মৎস্য সম্পদ সংরক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”

‎‎উপজেলা মৎস্য কর্মকর্তা আরও জানান, জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ