রাণীনগরে স্ত্রীসহ আওয়ামীলীগ নেতা গ্রেফতার
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে আওয়ামীলগ নেতা শহিদুল ইসলাম ফটিক ও তার স্ত্রী আসমা বিবিকে গ্রেফতার করেছে। এছাড়া বিস্ফোরক মামলায় হাবিব হাসান (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা,ভাংচরু,অগ্নি সংযোগ ও ককটেল বিস্ফোরনের অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন গত বছরের ২৬আগস্ট মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলায় জরিত সন্দেহে উপজেলার পারইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পারইল গ্রামের জিল্লুর রহমানের ছেলে হাবিব হাসানকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়েছে। এছাড়া চেক জালিয়াতী মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা অনুযায়ী উপজেলার একডালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও কালীগ্রাম বড়িয়া পাড়া গ্রামের মোবারক আলী ফকিরের ছেলে শহিদুল ইসলাম ফটিক (৫৩) ও তার স্ত্রী আসমা বিবি (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধায় নিজ বাড়ী থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়