ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

‎কুতুবদিয়ায় এনজিও কর্মকর্তার বিরুদ্ধে নারী সহকর্মীকে হয়রানি ও অনিয়মের অভিযোগ


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৫-২০২৫ রাত ৯:৩৯

কক্সবাজারের কুতুবদিয়ায় এনজিও ব্র্যাকের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আইজ্যাক প্রকল্পে  কর্মরত প্রোগ্রাম অফিসার (পিও) আনসার উল্লাহর বিরুদ্ধে নারী সহকর্মীকে হয়রানি, অর্থ আত্মসাৎ এবং প্রশিক্ষণ কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে।

‎অভিযোগকারিণী হোসনে আরা নামের এক নারী টেকনিক্যাল ট্রেইনার জানান, পিও আনসার তাকে একাধিকবার অশালীন মন্তব্য করেন ও অপমানজনক আচরণ করেন। ৫ মে বেতন দেওয়ার কথা বলে অফিসে ডেকে নিয়ে তাকে জনসমক্ষে অপমান করেন এবং টাকা কম দেন।

‎এছাড়া প্রকল্পে শিক্ষার্থী অনুপস্থিত থাকলেও হাজিরা দেখানো, ভুয়া নাম দিয়ে অর্থ উত্তোলন, ভাতা আত্মসাৎ এবং নারী প্রশিক্ষণার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণের মতো গুরুতর অনিয়মের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

‎এনজিও ব্রাকের সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা  জানিয়েছে, বিষয়টি তাদের নজরে এসেছে এবং তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগী ওই নারী কর্মী।

‎‎এদিকে অভিযুক্ত পিও আনসার সংবাদ প্রকাশ না করার নানা মাধ্যমে তদবির করছেন। নারী সহকর্মীকে নানাভাবে হুমকিসহ ভয়ভীতি প্রদর্শন করছেন।

‎স্থানীয় সচেতন মহল বলছে, এ ধরনের আচরণ শুধু সংস্থার সুনামই ক্ষুণ্ন করছে না, নারী কর্মীদের নিরাপত্তাও হুমকির মুখে ফেলছে। তারা নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ