ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

রাজশাহীতে মাটি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৬-৫-২০২৫ রাত ১০:৩৭

"সুস্থ জীবনের জন্য সুস্থ মাটি" এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে প্রবলেম অফ বারিন্দ সয়েল, ইমপ্লিকেশন এন্ড ম্যানেজমেন্ট শীর্ষক সেমিনার।

শুক্রবার সকালে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট রাজশাহী বিভাগীয় কার্যালয়ের আয়োজনে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের, অতিরিক্ত কার্যালয়ের হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয় ।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মুখ্য  বৈজ্ঞানিক কর্মকর্তা আমির মোঃ জাহিদের সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি ছিলেন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানা। বরেন্দ্র অঞ্চলের মাটি ও পানি ব্যবস্থাপনা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন, থিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ নুরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বরেন্দ্র অঞ্চলের মাটি পানি ব্যবস্থাপনা বিষয়ক বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডঃ মুহাম্মদ আজিজুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনোমি এন্ড এগ্রিকালচার এক্সটেনশন  বিভাগের অধ্যাপক  ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান ও অধ্যাপক ডক্টর মোহাম্মদ গিয়াস উদ্দিন আহমেদ।

সেমিনারে রাজশাহী অঞ্চলের অর্ধ শতাধিক প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, গবেষক ও কৃষক  অংশগ্রহণ করেন। 

সেমিনারে বক্তারা, মাটি ও পানি ব্যবস্থাপনা বিষয়ে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি

এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা

শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি

বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ

আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম

নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন