ঢাকা রবিবার, ৭ জুন, ২০২৬

ঘোড়াঘাটের সিমান্ত ঘেঁষা গোবিন্দগঞ্জের বিরিঞ্চি গ্রামকে মাদকমুক্ত স্মার্ট গ্রাম ঘোষণা


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ১৭-৫-২০২৫ দুপুর ১১:৪২

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সীমান্ত এলাকা গাইবান্ধার গোবিন্দগঞ্জের বিরিঞ্চি গ্রামকে মাদকমুক্ত স্মার্ট গ্রাম ঘোষণা করে এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) বাদ আছর যুব সমাজ ও গ্রামবাসীর আয়োজনে বিরিঞ্চি জামে মসজিদ প্রাঙ্গণে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিরিঞ্চিকে মাদকমুক্ত স্মার্ট গ্রাম হিসেবে ঘোষণা করেন। এতে বিরিঞ্চি জামে মসজিদের সভাপতি সাব্বির আহম্মেদের সভাপতিত্বে ও উক্ত মসজিদের খতিব মাওলানা মাহমুদ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কামদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলম সরকার, জেলা বিএনপির সদস্য ইমরান চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কামদিয়া ইউনিয়ন শাখার সভাপতি আবু ইউসুফ মো. অলিউর রহমান, সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ। এতে বক্তারা মাদকের কুফল সহ নানাবিধ অপকারের কথা উল্লেখ করে থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, মাদকমুক্ত করা যখন প্রশাসনের দায়িত্ব সেখানে গ্রামবাসী এ মহৎ উদ্দোগকে স্বাগত জানিয়ে দৃঢ়কণ্ঠে ঘোষণা করছি, মাদক কারবারিরা রাজনৈতিক বা অর্থনৈতিক ভাবে যতবড় শক্তিশালীই হোক না কেন তাদেরকে কোনভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, তাদের বুকের এতবড় পাঠা নেই তারা গ্রামবাসী ও এই যুব সমাজকে উপেক্ষা করে আবারও মাদক
ব্যবসার পায়তারা করে। যদি তারা এ গ্রামে পূনরায় মাদক ব্যবসার সাথে জড়িত হতে চায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা গ্রামবাসী ও যুব সমাজের মাদকের বিরুদ্ধে যে উদ্দোগ গ্রহণ করেছেন এতে কোন ধরনের সমস্যা মনে হলে আমাদেরকে স্মরণ করবেন আমরা তাৎক্ষণিক আপনাদের ডাকে সাড়া দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। মাদক সমাজে একটি ভয়াবহ ব্যাধি আর এখান থেকে বাঁচতে আমাদের সবাইকে একত্র হয়ে কাজ করতে হবে। শেষে তিনি বিরিঞ্চি গ্রামকে মাদকমুক্ত স্মার্ট গ্রাম হিসেবে ঘোষণা এর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে গোবিন্দগঞ্জ থানার বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ লাইছুর রহমান, রাজনৈতিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সিনিয়র সাংবাদিক গোপাল মোহন্ত, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীগণ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

নগদ টাকা, স্বর্ণালংকার ও আইফোন চুরির অভিযোগে মামলা; দুইজনের বিরুদ্ধে তদন্ত চলছে

মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও,এসিল্যান্ডের মতবিনিময় সভা

রামুর খুনিয়াপালংয়ে ছেলের গুলিতে আহত পিতা আয়াছের মৃত্যু

মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, পুলিশ হেফাজতে ছাত্রলীগের এক কর্মী

ভূরুঙ্গামারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে অগ্নিসংযোগ, আহত ১

ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

অভয়নগরে ইয়াবাসহ আটক যুবকের তিন মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে বিএসএফের অমানবিক আচরণ, ৬৫ ঘণ্টা জিরো লাইনে আটকা ১০ নারী-পুরুষ ও শিশু

ঠাকুরগাঁওয়ে ফুটবল বিশ্বকাপকে স্বাগত জানিয়ে আর্জেন্টিনা সমর্থকদের র‌্যালি

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত আসমার সন্তানদের হাতে মানবিক সহায়তার চেক প্রদান

ঠাকুরগাঁও সীমান্তে ‘পুশ ইন’ করার চেষ্টা বিএসএফের, শূন্যরেখায় ১১ শিশু–নারী–পুরুষ অবস্থানরত

পটুয়াখালীতে রেস্টুরেন্ট শেফের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আদমদীঘি সদর ইউপির ২ কোটি ৯১ লাখ ৬৬ হাজার টাকার উম্মুক্ত বাজেট ঘোষনা