ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সদরপুরে যৌথ বাহিনীর অভিযানে থানা ভাঙচুর ও লুটের মামলায় ১১ জন গ্রেফতার


সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি photo সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৫-২০২৫ দুপুর ৩:৩৬

ফরিদপুরের সদরপুরে যৌথবাহিনীর অভিযানে গত ৫ আগস্ট থানা ভাংচুর ও লুটের মামলায় ১১ জনকে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ। এছাড়া ইজিবাইক বাইক চুরির মামলায় ২ জন ও ওয়ারেন্ট ভুক্ত আসামি ২ জন সহ মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়।

গতকাল শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে। থানা লুট ও ভাংচুর মামলায় গ্রেফতারকৃত আসামিরা হলেন শাহজাহান শেখ (৫৭) মো: সায়েম শেখ (৪৫), রনি শেখ (২০), শামীম শেখ (২১) আয়ুব ফকির (৫৩) বছর কামাল বেপারী (২৪) মুন্না ফকির (২০) বায়েজিদ ফকির (২৫) হাফিজুল শেখ (২২) বাবলু ফকির (৫৫) শুকুর বেপারী (৭০) তারা সকলে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বাসিন্দা।

এছাড়া অন্য মামলায় আরও ৪ জনকে গ্রেফতার করা হয়।পুলিশ সুত্রে জানা যায়, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করলে বিক্ষুদ্ধ জনতা সদরপুর থানায় হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে। এঘটনায় সদরপুর থানার তৎকালীন দায়িত্বপ্রাপ্ত এস আই কাজী রিপন হোসেন বাদী হয়ে গত ৫/০৮/২৪ ইং তারিখে একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নং-১৬৮

সদরপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান জানান, গত ৫ আগস্ট কিছু দুষ্কৃতিকারীরা থানায় হামলা ভাংচুর ও বেশ কিছু অস্ত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় একটি মামলা হয়। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদেরকে গতকাল রাতে কৃষ্ণপুর ইউনিয়নে থেকে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সকল আসামিকে আইনি প্রক্রিয়া শেষে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন থানা ভাংচুর ও পুলিশের অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে৷

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন