কোনাবাড়ীতে হিজড়াদের তান্ডবে অতিষ্ঠ বাস যাত্রী ও সাধারণ মানুষ
গাজীপুরের কোনাবাড়ীতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাসস্ট্যান্ড এলাকায় ক্রমেই বেড়ে চলেছে হিজড়াদের দৌরাত্ম। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কটিতে অতিষ্ঠ হয়ে পড়েছে এই রুটে চলাচল কারী যাত্রীরা।
অশ্লীল অঙ্গভঙ্গি ও বিভিন্ন অপকৌশলে এরা যাত্রীদের জিম্মি করে টাকা পয়সা হাতিয়ে নেয়। টাকা না দিলে হতে হয় যাত্রীদের হয়রানির শিকার। অসহায়ত্বের মতো মেনে নিতে হয় তাদের দাবি। কোনাবাড়ী বাস্ট্যান্ড এলাকায় দাপিয়ে বেড়ায় তারা। যাত্রীরা বলছেন এর আগে কখনো কোনাবাড়ীতে হিজড়াদের দ্বারা এমন হয়রানির শিকার হতে হয়নি। তারা বলছেন প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এরা আরো বেপরোয়া হয়ে উঠবে।
আবু বকর নামে এক যাত্রী বলেন,ইদানীং কোনাবাড়ীতে হিজড়াদের দৌরাত্ম বেড়ে চলেছে। বাসে উঠলেই তারা এসে হাজির। টাকা না দিলেই পরিবারের সামনেই হেনেস্তার শিকার হতে হয়।
বাস কন্ডাক্টর আবুল হোসেন বলেন, হিজড়াদের না করলেও জোর করে বাসের ভিতরে প্রবেশ করে। অন্যদিকে যাত্রী রাগারাগি করে আমাদের সাথে। আমরা এখন কোথায় যাবো।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দিন জানান, এবিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক
গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ
নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ
কাপাসিয়ায় "গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া" কর্মসূচির শুভ উদ্বোধন
৩১ বছর ধরে বেদখলে পুরুলিয়া বিদ্যালয়ের সম্পত্তি
সাতক্ষীরার তিন শত বছরের ঐতিহ্য গুড়পুকুর মেলা শুরু
আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে শেষ জুনে