ঢাকা সোমবার, ১ জুন, ২০২৬

কেশবপুরে খাল খনন না করায় বর্ষা মৌসুমে বন্যা প্লাবিত হওয়ার আশংকা


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ১৯-৫-২০২৫ দুপুর ১:৩৬

যশোরের কেশবপুর উপজেলাধীন খাল খনন না করায় আগামী বর্ষা মৌসুমে বন্যা  প্লাবিত হওয়ার আশংকা বিরাজ করছে। বন্যার হাতছানি থেকে রক্ষা পেতে নদী ও খাল খননের দাবী এলাবাসী সাধারণ মানুষের। এই মূহুর্তে খাল খনন কাজ শুরু করা হবে বলে দাবী পানি উন্নয়ন বোডের। 
জানাগেছে, উপজেলার বুরুলী বিল, পাথরা বিল ও গরালিয়া বিলের পানি ভদ্রা নদী অবস্থিত। যেটি যশোর জেলা-খুলনা জেলার মধ্যবর্তী নদী। বিলের পানি নিষ্কাশনের জন্য ১৯৮০ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেচ্ছায় খাল খনন কর্মসূচীর আওতায় খনন করা হয়েছিলো। তারপর থেকে ক্ষমতাসীনরা ইচ্ছামত খননকাজ করে থাকে। সুধু ততকালীন ক্ষমতাসীন সরকার ও শাসকের হাত বদল হয়েছে। ক্ষমতাসীন ভাগ্যের উন্নয়ন ঘটেছে। যার ফলে জনগণের ভাগ্যের কোন উন্নয়ন ঘটেনি। জজনগণ নিজেদের ভাগ্যের উন্নয়ন না হলেও বেঁচে থাকার জন্য জমির মালিকগণ ও মৎস্যচাষিরা হারি নিয়ে ছোটো বড়ো মাছের ঘের করে নিয়েছে। প্রতিবছর বোরোধান মৌসুমের শুরুতে ওই সকল ঘেরের পানি শ্যালোইঞ্জিনের সাহায্যে সেচ দিয়ে খালের ভিতর দিয়ে নদীতে ফেলে নিষ্কাশন করে হয়। নদী ও খালে পলি জমে ভরাট হয়ে গেছে। যার কারণে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন বাঁধাগ্রহস্থ হয়ে প্রতি বছর বর্ষা মৌসুমে বিল এলাকার গ্রাম গুলো প্লাবিত হয়ে যায়। এই সব গ্রাম গুলো হলো পৌর সভার ব্রক্ষ্মকাটি, বালিয়াডাঙ্গা, উপজেলার সদর ইউনিয়নের ব্যাসডাঙ্গা, রামচন্দ্রপুর, সুজাপুর, মাগুরাডাঙ্গা,খতিয়াখালি, পাঁজিয়া ইউনিয়নের রাজন গরবাকার্ষি, পাঁচবাকাবর্ষি, মঙ্গলকোট ইউনিয়নের  কর্ন্দদর্পপুর, বড়েঙ্গা ও মাগুরখালি, ঘাঘা, হ্রদ, পাথরা। গৌরীঘোনা ইউনিয়নের বুরুলী, দশকাউনিয়া, সারুটিয়া, সুফলাকাটি, কৃষ্ণনগরসহ পার্শবর্তী এলাকা প্লাবিত হয়ে যায় প্রতি বছর। আগামী বর্ষা মৌসুমে কয়েকটি গ্রাম ও বিল প্লাবিত হয়ে যাবে। ব্যাসডাঙ্গা গ্রামের রফিকুল ইসলাম, মাগুরাডাঙ্গা গ্রামের মাষ্টার সাইফুল্লাহ দৈনিক সাকালের সময়কে বলেন, বোরোধান মৌসুমে ধান সংগ্রহ শেষ হয়েছে। এই মূহুর্তে নদী, খাল খননের উপযুক্ত সময়। পানি উন্নয়ন বোর্ড যদি নদী ও খাল খনন না করে তাহলে প্রতিবছরের ন্যায় এবারও বর্ষা মৌসুমে বন্যায় প্লাবিত হয়ে যাবে। খনন করা খুব জরুরি। এরজন্য সরকারের সদইচ্ছার প্রয়োজন। 
কেশবপুর পানি উন্নয়ন বোর্ডেন উপ প্রকৌশলী সুমন শিকদার দৈনিক সাকালের সময়কে বলেন, খনন খুবই জরুরি হয়ে পড়েছে। অগ্রাধিকার ভিত্তিতে খুব শিঘ্রই খনন করা হবে। খননের জন্য চাহিদা অনুযায়ী প্রকল্প গ্রহণ করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

নেত্রকোণায় বাসচাপায় মা ও দুই মেয়ে নিহত

ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে : লায়ন গনি মিয়া বাবুল

ঈদের আনন্দ ভাগাভাগি করতে দুস্থদের ঘরে ঘরে এসিল্যান্ড শিবু দাশ

পুলিশ সুপার হাবীবুল্লাহ’র নেতৃত্বে প্রশাসনের মানবিক উদ্যোগে ফিরেছে স্বস্তি

জাল চুরি করতে গিয়ে বিএনপি নেতা আটক কিন্তু নেতা বলছে অন্য কথা

মাগুরায় তেল ভর্তি ট্রাক ছিনতাই ও চালক হত্যা রহস্য উদঘাটন, ৪ গ্রেফতার

রোববার জঙ্গল সলিমপুরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

দুর্নীতির অভিযোগে বদলি হওয়া কর্মকর্তার পক্ষে সাফাই গেয়ে আরেক কর্মকর্তার পোস্ট, এরকম অপরাধ কে না করে আমিও করি"

আদমদীঘিতে গাাঁজার গাছসহ একজন গ্রেপ্তার

ঈদে পর্যটকের ঢলের অপেক্ষায়, হোটেল-রিসোর্টে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার: কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী

বৃষ্টি উপেক্ষা করে চন্দ্রায় যাত্রীদের উপচে পড়া ভিড়