আটোয়ারীতে এম্বুলেন্স কেনার সরকারি বরাদ্দের টাকা নিয়ে এম্বুলেন্স কেনেন নাই চেয়ারম্যান
পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছেন আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান মো.দেলোয়ার হোসেন। তিনি আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি।অর্থ বছর শেষ হয়ে আরো এক বছর পার হলেও প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় টাকা আত্মসাতের আশঙ্কা করছেন স্থানীয়রা।তাদের আক্ষেপ,প্রকল্প হাতে নেওয়া হয়েছে ,কিন্তু তারা সেবা পাচ্ছেন না।চেয়ারম্যান প্রকল্প বাস্তবায়ন কাজে গড়িমসি করেছেন।তাঁর বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে না অভিযোগ তাদের।
স্থানীয়রা জানান,নির্বাচনের আগে এলাকাবাসীর চিকিৎসা সেবার জন্য ব্যাক্তিগত অর্থে এ্যাম্বুলেন্স কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।কিন্তু সাড়ে তিন বছরেও সেটা করেননি।এদিকে এ্যাম্বুলেন্স কেনার জন্য প্রকল্পের টাকা নিয়েও দুই বছরের বাস্তবায়ন করেননি চেয়ারম্যান।
জানা যায়,বলরামপুর ইউনিয়নে উন্নয়ন সহায়তা তহবিলের ২০২৩-২৪ অর্থ বছরে প্রথম ও দ্বিতীয় কিস্তির মোট ১২ লাখ ৭ হাজার ৯০০ টাকা বরাদ্দ হয়।নিয়ম অনুযায়ী কাগজপত্র দাখিল করে টাকা উত্তোলন করেন।প্রকল্পের স্ক্রীম নেওয়া হয় ইউপিতে সর্বসাধারনের জরুরি চিকিৎসা হাসপাতালে রোগি পৌঁছানোর এ্যাম্বুলেন্স ক্রয়ের।প্রকল্পের সভাপতি করা হয় সংরক্ষিত ইউপি সদস্য জবা রানীকে।
তবে এতোদিনেও এ্যাম্বুলেন্স না কিনার বিষয়টি শুনে হতভম্ব প্রকল্প সভাপতি।পরে তিনি বলেন,সে বিষয়ে চেয়ারম্যান ভাল জানেন।কতদিনে এ্যাম্বুলেন্সটি নিবেন।
এ বিষয়ে বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো.দেলোয়ার হোসেন বলেন,আমরা টেন্ডার করেছি কিন্তু কেউ অংশ গ্রহণ করেননি।ওই বরাদ্দ দিয়ে এ্যাম্বুলেন্স পাওয়া যায় না।
খুব জরুরি এ্যাম্বুলেন্সটি ক্রয় করা হবে।
আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুজ্জামান জানান,বিষয়টি আমার জানা নাই,সে বিষয়ে খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন তিনি।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ