কেশবপুরে ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা
যশোরের কেশবপুরে উপজেলার বেলোকাটি গ্রামে ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। সে স্থানীয় গড়ভাঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তার পিতা একজন ভাংড়ী ব্যবসায়ী। গত সোমবার সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে এলাকার লম্পট সোহরাব মোড়ল (৫৮) জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ ব্যাপারে মঙ্গলবার কেশবপুর থানায় একটি মামলা হয়েছে।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, সোমবার সকালে ওই ছাত্রীর পিতা কাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে চলে যায় এবং তার মাও পার্শ্ববর্তী চাচাত দেবর বিল্লালের বাড়িতে কাজে যায়। সেই সুযোগে বেলোকাটি গ্রামের সোহরাব মোড়ল (৫৮) ওই ছাত্রীকে ঘরের বারান্দা হতে জোরপূর্বক ঘরের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা করতে থাকে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে সোহরাব মোড়ল পালিয়ে যায়। পরে ওই ছাত্রী বিষয়টি তার মায়ের কাছে বিস্তারিত খুলে বলে। মঙ্গলবার সকালে ছাত্রীর পিতা বাদী হয়ে সোহরাব মোড়লের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা নং ১৩।
কেশবপুর থানার ওসি আনোরায় হোসেন জানান, এ ব্যাপারে থানায় মামলা নেওয়া হয়েছে। আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক
Link Copied