কুতুবদিয়ায় ইয়াবা সেবনের সময় দুইজনকে ধরে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত
কুতুবদিয়ায় ইয়াবা সেবনের সময় দুইজনকে ধরে সাথে সাথে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রে সাদাত হোসেন। আটককৃতরা হলেন, উত্তর ধুরুং ইউনিয়নের মনুশিকদারপাড়ার মৃত জোবাইদুল হকের ছেলে হাসান মোনতাসিরুল হক (৩০) এবং দক্ষিণ ধুরুং ইউনিয়নের নয়াপাড়ার মহিউদ্দিনের ছেলে জুনাইদ বোগদাদী (২৬)।
জানা যায়,বৃহষ্পতিবার (২২ মে) গত রাত দেটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাপিতপাড়ার মানিক মিয়ার বসতঘরের অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহাদাত হোসেন। তাঁর সঙ্গে ছিলেন সঙ্গীয় পুলিশ ফোর্স।
এসময় আটককৃতরা মানিক মিয়ার বসতঘরের পশ্চিমমুখী বারান্দায় খাটের ওপর ইয়াবা সেবন করছিল। পুলিশ তাদের দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
ঘটনাস্থলেই অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে মোট ১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর