ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সদরপুরে প্রতারণা করে প্রতিবন্ধীর জমি আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন


সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি photo সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২২-৫-২০২৫ দুপুর ৩:৯

ফরিদপুরের সদরপুর উপজেলায় শারীরিক প্রতিবন্ধী স্বপন ঘোষের জমি-জমা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগ উঠেছে পার্শবর্তী ভাঙ্গা থানার নিতাই চন্দ্র দে নামে এক ব্যাক্তির বিরুদ্ধে। এ ঘটনায় জমি ফেরতের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১টায় উপজেলার চাররশি গ্রামে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী স্বপনের স্বজন, প্রতিবেশী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চার রশি মৌজার সাড়ে ১২ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছিল। শারীরিক প্রতিবন্ধকতা ও অসচ্ছলতার সুযোগ নিয়ে নিতাই মামলা চালিয়ে নেয়ার কথা বলে স্বপনের পৈত্রিক জমি প্রতারণার মাধ্যমে নিজের নামে লিখে নেন।

স্বপন ঘোষ বলেন, আমি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। আমার জমি কৌশলে কেড়ে নেওয়া হয়েছে। আমি চাই আমার ন্যায্য সম্পত্তি ফিরে পেতে। প্রশাসনের কাছে আমার আকুতি- এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা হোক।

এলাকাবাসীর দাবি, এটি শুধু একটি ব্যক্তিগত প্রতারণার ঘটনা নয়, বরং সমাজের দুর্বল ও অসহায় মানুষদের সঙ্গে কী ধরনের আচরণ করা হয়, তার একটি দৃষ্টান্ত। মানববন্ধনে বক্তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রতিবন্ধী স্বপনের জমি ফিরিয়ে দেয়ার দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত নিতাই চন্দ্র দে'র সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন