ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পঞ্চগড় সীমান্তে বিএসএফের পুশইন করা ২১ নারী-পুরুষ আটক


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২২-৫-২০২৫ বিকাল ৫:২২

পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহীনি বিএসএফ
পুশইন করা ২১ নারী-পুরুষকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। বুধবার গভীর রাতে 
জয়ধরভাঙ্গা বিওপির সীমান্ত পিলার ৭৫৭/১০-এস বাংলাদেশের অভ্যন্তরে পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন,আটককৃতদের থানায় হস্তান্তর ও বিধি অনুযায়ী মামলার কার্যক্রম চলমান রয়েছে।তবে অপ্রাপ্তরা শিশুরা মামলার বিষয়ে আসবেনা।থানা কর্তৃপক্ষ তাদের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিবেন।আমরা বিএসএফকে পতাকা বৈঠকে প্রতিবাদ জানিয়েছি তারা অস্বীকার করেছে।

বিজিবি জানায়,আটককৃত ২১ জনের মধ্যে পুরুষ২,মহিলা -৬ এবং শিশু ১৩ জন তারা সবাই বাংলাদেশি।তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়,তারা ১০ বছর ধরে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অবস্থান করে কাজ করছিল।সেখানকার স্থানীয় প্রশাসন তাদেরকে গুজরাট এলাকা থেকে আটক করে,পরে বিমানযোগে কলকাতা নিয়ে আসে এবং কলকাতা হতে রাতে ৯৩/টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পের নিকট হস্তান্তর করে। পরবর্তীতে টিয়াপাড়া বিএসএফ ক্যাম্প তাদেরকে গেইট দিয়ে বের করে সীমান্ত পিলার ৭৫৭/১০-এস এর নিকট দিয়ে বাংলাদেশে পুশ-ইন করে।

আটককৃতরা হলেন,খুলনা আমবাড়িয়া মাজিরগাতি এলাকার ইসরাইল ফকিরের স্ত্রী আলেয়া (৫৫),ইসরাইলের ছেলে রব্বিল ফকির,তার স্ত্রী 
শিমলা (১৯),তাদের সন্তান আলিশা (০৩) ও  আয়ান (০৩ মাস)।নড়াইল বারইপাড়া কাঞ্চনপুর এলাকার মোঃ আশিক সরদারের স্ত্রী রোজি (৩৯)তার ছেলে রানা (১৭),মেয়ে আয়েশা (০৪)।
একই গ্রামের ইব্রাহিম ফকিরের স্ত্রী হেলেনা (২৭) তার মেয়ে রোজিনা (৮) ছেলে ইসমাইল (৫)। 
খুলনা গাজির হাট এলাকার ফরহাদ শেখ এর স্ত্রী স্বপ্না (২৯)তার মেয়ে ফারজানা (১২), আফসানা (৯),মরিয়ম (৩)।নড়াইল বারইপাড়া কাঞ্চনপুর এলাকার মো.আজি,তার সন্তান কুলসুম (১০),রহমান (৬),রেহমান (৫),আফরিন (৩) ও রেহমাত (২)। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত