ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

মধুখালীতে এগ্রিকালচারাল ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ২৪-৫-২০২৫ দুপুর ৩:৪৫

২০২৪-২৫ অর্থবছরের “এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ” পার্টনার প্রকল্পের আওতায় মধুখালীতে অনুষ্ঠিত হলো পার্টনার ফিল্ড স্কুল (PFS) কংগ্রেস। শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই কংগ্রেসের আয়োজন করে মধুখালী উপজেলা কৃষি অফিস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাহবুব এলাহী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ফরিদপুর অঞ্চলের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শাহাদুজ্জামান।বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মোঃ আবুল হোসেন এবং সিনিয়র মনিটরিং অফিসার মোঃ হাফিজ হাসান।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ জয় সেন শ্রুভ্র।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মোঃ শাহাদুজ্জামান বলেন,“বাংলাদেশের কৃষিকে টেকসই, পুষ্টিকর ও উদ্যোক্তা ভিত্তিক করতে হলে এমন প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাঠপর্যায়ের কৃষকদের অংশগ্রহণ এবং তাদের সক্ষমতা বৃদ্ধির মধ্য দিয়েই আমাদের কৃষি খাত এগিয়ে যাবে।”

তিনি আরও বলেন,“নারী উদ্যোক্তা সৃষ্টি, পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি সম্প্রসারণ—এই তিনটি বিষয়ের সমন্বয়ের মাধ্যমে আমরা গ্রামের আর্থসামাজিক উন্নয়ন ঘটাতে পারি।”

সভাপতির বক্তব্যে কৃষিবিদ মোঃ মাহবুব এলাহী বলেন,“মাঠ পর্যায়ে কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করতে এই ফিল্ড স্কুল কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এটি শুধু কৃষকের নয়, পুরো দেশের জন্যই ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।”

অনুষ্ঠানে বিভিন্ন ফিল্ড স্কুলের কৃষক প্রতিনিধি, কৃষি কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কংগ্রেসে মাঠ পর্যায়ে বাস্তবায়িত কৃষি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়, সফল উদ্যোক্তাদের গল্প উপস্থাপন এবং টেকসই কৃষি চর্চার দিকনির্দেশনা তুলে ধরা হয়।

এমএসএম / এমএসএম

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন

বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম

কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক

‎ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা

বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই

কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার