উপবালা হত্যা মামলা: সত্য ঘটনার মিথ্যা বিচার
দিনাজপুরের খানসামা উপজেলার টংগুয়া কুমারপাড়ার এক বিভীষিকাময় ঘটনার নাম এখন ‘উপবালা হত্যা মামলা’। ২০২২ সালের ২৯ জুলাই সন্ধ্যায় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ির পথে রওনা হয়েছিলেন উপবালা রায় (২৭)। সঙ্গে ছিলেন তাঁর কন্যা বিপাশা (১১)। কিন্তু তাঁদের সেই যাত্রা গন্তব্যে পৌঁছায়নি। মাঝপথে মা মেয়ে দুজনের ওপরই হামলা চালানো হয়। ধানক্ষেতে উপবালার মরদেহ পড়ে থাকে, আর তার পাশেই মেয়ে বিপাশা আহত অবস্থায় পড়ে থাকে।
ঘটনার পর পুরো উপজেলায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও এমনকি হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা বর্জন এই বিচারপ্রক্রিয়ার দাবিতে পরিণত হয়। একমাত্র প্রত্যক্ষদর্শী বিপাশা তখন মণ্ডপে বসে অবস্থান কর্মসূচিও পালন করে। তার কণ্ঠে একটাই দাবি ছিল—“মায়ের হত্যার বিচার চাই”।
ঘটনার পরদিন উপবালার স্বামী নিশান চন্দ্র রায় খানসামা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। শুরুতে থানা পুলিশ, পরে তদন্তের দায়িত্ব নেয় পিবিআই দিনাজপুর। দীর্ঘ ২ বছর ৯ মাস পর পিবিআই আদালতে ‘ফাইনাল রিপোর্ট’ জমা দেয়। অথচ অভিযোগ রয়েছে, বাদীকে কিছুই জানানো হয়নি।
নিহতের স্বামী বলেন, “পিবিআই বলে আমাকে জানানো হয়েছে, কিন্তু আমি কিছুই জানি না। বিচার কবে পাব?গরিব মানুষ বলে কি আমাদের কোনো বিচার নাই?”
তাঁর কথায় ঝরে পড়ে হতাশা—“বিচার কি শুধু টাকার জন্য হয়?”নিহতের কাকা দ্বিজেন্দ্রনাথ ও বাবা মথুরা রায় স্পষ্ট অভিযোগ করেন, প্রাথমিক তদন্তেই থানা পুলিশ বিশেষ করে তৎকালীন ওসি চিত্তরঞ্জন ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। তারা বলেন, “তিনি তখন বলেন, এটি বজ্রপাতের ঘটনা। অথচ শরীরে ছিল আঘাতের চিহ্ন, ধর্ষণের আলামত।” পিবিআই বলছে, “ঘটনাটি মিথ্যা নয়। কিন্তু শিশুকন্যা বিপাশার বক্তব্য একেক সময় একেক রকম হওয়ায় নির্দিষ্ট করে কিছু প্রমাণ করা সম্ভব হয়নি।”
এই বক্তব্য নিয়েও উঠেছে প্রশ্ন। সমাজকর্মীরা বলছেন—“১১ বছরের এক শিশু ভয়াবহ এক ঘটনা দেখে এসেছে, তাকে শতাধিকবারবজেরা করা হলে তার মানসিক ভারসাম্য থাকবে কীভাবে? বক্তব্যে অস্থিরতা থাকাই স্বাভাবিক।
এটা পিবিআইয়ের তদন্ত দক্ষতার ব্যর্থতা, শিশুর দোষ নয়।”এলাকাবাসী ও নিহতের পরিবার আরও একটি বড় অভিযোগ তুলেছে—তদন্ত প্রক্রিয়া থমকে যাওয়ার পেছনে রাজনৈতিক প্রভাব রয়েছে।
তারা বলেন, তৎকালীন অর্থমন্ত্রীর আত্মীয় এবং স্থানীয় ক্ষমতাসীন দলের নেতারা এই মামলায় ‘ডিল’ করেছেন। উপবালার বাবা মথুরা রায় বলেন, “আমার মেয়ের বিচার যারা আটকে দিয়েছে, তারা বড় লোক, প্রভাবশালী। আমরা তো শুধু চোখের পানি ফেলি।”
তিন বছরের কাছাকাছি সময় পেরিয়ে গেলেও আজও কেউ গ্রেফতার হয়নি, হয়নি চার্জশিট। পিবিআই তাদের কাজ শেষ করেছে বলে দাবি করলেও, বাদী ও পরিবারের কারও কাছে নেই সেই স্পষ্ট ব্যাখ্যা। একমাত্র প্রত্যক্ষদর্শী বিপাশা আজও মানসিক ট্রমায় ভুগছে, মাঝরাতে জেগে ওঠে মায়ের চিৎকার শুনে।
স্থানীয় একজন অবসরপ্রাপ্ত শিক্ষক বলেন—“এই ঘটনার বিচার না হওয়া আমাদের রাষ্ট্র, সমাজ ও প্রশাসনের দায়। সংখ্যালঘু, গরিব, নারী—এই তিন পরিচয়ের কোনো মূল্য নেই আমাদের চোখে, সেটা আরও একবার প্রমাণ হলো।”
আজও কুমারপাড়া এলাকায় একটিই প্রশ্ন ঘুরে বেড়ায়—এই দেশে গরিব আর সংখ্যালঘু নারীর জীবনের কি কোনো দাম নেই? উপবালা হত্যা মামলা যেন কেবল একটি হত্যাকাণ্ড নয়, বরং আমাদের রাষ্ট্রের ন্যায়বিচারের ব্যর্থতার নগ্ন দলিল হয়ে থাকল।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক বরখাস্ত
তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ
কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ
রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা
দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ
লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক
আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ
চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন
চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন