ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

মধুখালীতে উপজেলা ভূমি অফিসের আয়োজনে জমকালো ভূমি মেলা ২০২৫-এর উদ্বোধন


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ২৫-৫-২০২৫ দুপুর ১:৪০

উপজেলা ভূমি অফিস, মধুখালীর আয়োজনে আজ রোববার (২৫ মে) সকাল ১০টায় “ভূমি মেলা ২০২৫” এর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ মারুফ হোসেন, ক্যাশিয়ার মোঃ রেজা হাসান, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর অনন্য রায়, সার্টিফিকেট পেশকার নিপা ভৌমিক, প্রসেনজিৎ বিশ্বাস, চন্দ্রা দাসসহ ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ এরফানুর রহমান বলেন—

“ভূমি মেলা ২০২৫ আজ থেকে শুরু হয়েছে এবং এটি আগামী তিন দিনব্যাপী চলবে। ভূমি সংক্রান্ত সকল ডিজিটাল ও সরাসরি সেবা আমরা জনগণের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি মধুখালীবাসীকে আহ্বান জানাই— আপনারা সকলে এসে ফ্রি সেবা গ্রহণ করুন।”

সকালে ভূমি অফিস চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়, যা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার ভূমি অফিসে গিয়ে শেষ হয়। র‌্যালিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, স্থানীয় নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মেলায় নাগরিকরা ভূমি সংক্রান্ত খতিয়ান উত্তোলন, নামজারি, মিউটেশন, পর্চা প্রাপ্তি, অনলাইনে আবেদন, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন ডিজিটাল সেবা পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

এমএসএম / এমএসএম

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন

বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম

কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক

‎ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা

বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই

কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার