ফতুল্লা থেকে গ্রেফতার ডেমরার আওয়ামী লীগ নেত্রী কারাগারে
নারায়ণগঞ্জের ফতুল্লা কাশিপুর এলাকা থেকে ডেমরায় বসবাসরত রজনী আক্তার টুসি (৩০) নামে গ্রেফতার ১ আওয়ামী লীগ নেত্রীকে রোববার বিকালে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার রাত ১০ টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের সহযোগিতায় ডেমরা থানা পুলিশ ফরাজিকান্দা এলাকার রুবেল মিয়ার বাড়ি থেকে অবরুদ্ধ অবস্থায় তাকে আটক করা হয়। রোববার দুপুরে ডেমরা থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করে। তিনি রাজধানীর ডেমরার পশ্চিম সারুলিয়ার পংকু মিয়া জামে মসজিদ রোড এলাকার আবুল কাশেমের মেয়ে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য পরিচয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। গত ৭ মে ডেমরা থানায় দায়েরকৃত একটি মামলার আসামি হিসেবে টুসিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান। ওই মামলায় তার বিরুদ্ধে গাউছিয়া এক্সপ্রেস নামে একটি বাসের মালিকের কাছ থেকে চাঁদাবাজি ও হুমকিসহ ওই বাসে ভাঙচুরের পাশাপাশি চুরির দায়ে অভিযুক্ত করা হয়। একইসঙ্গে টুশি বিভিন্ন সময় বর্তমান সরকারের বিরুদ্ধে ও আওয়ামী লীগের পক্ষে রাজধানী ও ডেমরা এলাকায় ঝটিকা মিছিল এবং উস্কানিমূলক লিফলেট বিতরণের মাধ্যমে আইন-শৃঙ্খলার অবনতি ঘটিয়ে আসছিলেন ।
ওই মামলার বিষয়ে ওসি মাহমুদুর রহমান জানান, টুশি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে গাউছিয়া এক্সপ্রেস পরিবহনের মালিকের নিকট থেকে মাসিক ১৫ হাজার টাকা করে নিয়মিত চাঁদা আদায় করে আসছিলেন। গত ১ মে মালিক পক্ষ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ৪ মে রাতে ডেমরার সুলতানা কামাল ব্রীজের ঢালে গাউছিয়া এক্সপ্রেস পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১২-৪০৬৬) একটি বাসে তারা হামলা,ভাঙচুর ও গাড়ির জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। এ সময় তারা বাসচালককে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে ।
ওসি আরো জানান, ঘটনার পর থেকে রজনী আক্তার টুসী আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়। সেখানে তিনি ভাড়াটিয়া হিসেবে গত তিন মাস ধরে গোপনে বসবাস করে আসছিলেন।
এমএসএম / এমএসএম
প্রান্তিক মানুষের পুষ্টি ও খামারিদের জীবনমান উন্নয়নই মিল্ক ভিটার প্রধান লক্ষ্য: চেয়ারম্যান এস এম আমীর হামজা শাতিল
দেড় মাস আগে বদলি' এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরে বহাল তবিয়তে তন্ময় দে চৌধুরী
আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস উপলক্ষে তেজগাঁওয়ে সমাবেশ ও গণসংযোগ
হাসপাতালের ভবন ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থা যাচাইয়ে রাজউকের পরিদর্শন
নিলামের ঝুঁকিতে ইমপালস হসপিটাল: এমডির বাধায় গুলশানে বোর্ড সভা পণ্ড, পার্কে বৈঠক
নদী বন্দর উন্নয়ন কার্যক্রম ও চলমান প্রকল্প পরিদর্শনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়
জাতীয় বাজেটে বরিশাল অঞ্চলের বরাদ্দের দাবিতে ঢাকায় বিশাল মানববন্ধন
ভারতীয় আধিপত্যবাদ ও পানি-সন্ত্রাসের বিরুদ্ধে তীব্র নিন্দা
চেক ডিজঅনার মামলায় প্রক্সি দিতে এসে আটক নারী দুই দিনের রিমান্ডে
হাতিরঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন: আধুনিক প্রযুক্তিতে নান্দনিক করার পরিকল্পনা রাজউকের
কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু
সর্বোচ্চ যাকাত সংগ্রহকারী ডিসি নির্বাচিত হলেন ফরিদা খানম
ন্যাশনাল আরবান ডিজাইন প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা
Link Copied