২৮ মে ঢাকার সমাবেশ সফল করতে মধুখালীতে ছাত্রদলের প্রস্তুতি সভা ও র্যালি
"তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা" শীর্ষক জাতীয় ছাত্রসমাবেশ সফল করতে ফরিদপুরের মধুখালীতে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (২৬ মে) দুপুরে মধুখালী উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ওমর ফারুক এবং সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সাদ্দাম আরেফিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ অনিক খান জিতু, মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন জুয়েল, রাহাত খান নিশো, মধুখালী পৌর ছাত্রদলের আহ্বায়ক রজব ইসলাম রনি ও সদস্য সচিব রেদোয়ান আবেদিন।
এছাড়াও বক্তব্য রাখেন সরকারি আইনুদ্দীন কলেজ ছাত্রদলের সভাপতি আকাশ রায় ও সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন, বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজ শাখার সভাপতি মোঃ তাসিম হোসেন ও সাধারণ সম্পাদক সাজিদ মৃধা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন,
"২৮ মে ঢাকায় অনুষ্ঠিতব্য তারুণ্যের সমাবেশ হবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে এক ঐতিহাসিক পদক্ষেপ। দেশের ছাত্রসমাজ আজ স্বপ্ন দেখতে চায়, গণতান্ত্রিক অধিকার চায়, এবং সুশাসনের ভিত্তিতে দেশের ভবিষ্যৎ গড়তে চায়। মধুখালী থেকে আমরা এই সমাবেশে বৃহৎ অংশগ্রহণ নিশ্চিত করবো।"
সভা শেষে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়। মিছিলটি উপজেলা মাল্টিপারপাস হল রুম থেকে শুরু হয়ে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী বাজার, বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে রেলগেট এলাকায় এসে শেষ হয়।
ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, সমাবেশ সফল করতে উপজেলাসহ প্রতিটি ইউনিটে প্রচারণা চালানো হচ্ছে এবং বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।
এমএসএম / এমএসএম
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম
কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক
ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা
বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই
কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার
বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ঠাকুরগাঁওয়ের ভেলাজানে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন