ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়ীতে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার-৩


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২৬-৫-২০২৫ বিকাল ৫:৫

গাজীপুরের কোনাবাড়ীতে মোবাইল চোর সন্দেহ জুয়েল তালুকদার নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দিন। তিনি বলেন,কোনাবাড়ীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন,গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার রতনপুর গ্রামের মৃত আব্দুল হাই আকন্দের ছেলে মোঃ রফিকুল ইসলাম রনি (৪২), রফিকুল ইসলাম এর স্ত্রী মোছাঃ ছালমা (৩৭) এবং মহানগরের কোনাবাড়ী হরিণাচালা এলাকার মৃত মেহের আলীর ছেলে এস এম রফিকুল ইসলাম (৬০)। 

পুলিশ জানায় ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে  তাদেরকে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল দুপুর সাড়ে ১২ টার সময় মহানগরের কোনাবাড়ী পারিজাত এলাকায়  মোবাইল ফোন চোর সন্দেহে জুয়েল তালুকদার ও আব্দুল হককে ডেকে নিয়ে বেধড়ক মারপিট করে। এতে ঘটনাস্থলেই মারা যায় জুয়েল তালুকদার।  মুমূর্ষ অবস্থায় আব্দুল হককে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো। এতে নিহতের স্ত্রী বাদী হয়ে 
কোনবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

এমএসএম / এমএসএম

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

কাপাসিয়ায় "গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া" কর্মসূচির শুভ উদ্বোধন

৩১ বছর ধরে বেদখলে পুরুলিয়া বিদ্যালয়ের সম্পত্তি

সাতক্ষীরার তিন শত বছরের ঐতিহ্য গুড়পুকুর মেলা শুরু

আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে শেষ জুনে

ধর্মদহে ফারুকের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

তেঁতুলিয়ায় বাল্যবিবাহের অভিযোগ,১০ হাজার টাকা জরিমানা করলো ইউএনও