পিরোজপুরে বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনার দুই দিন (২৬-২৭ মে ২০২৫ খ্রী:) ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পিরোজপুর এপির আয়োজনে শহরের ‘ডাক দিয়ে যাই’ অফিস সম্মেলন কক্ষে পিরোজপুর এপির এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মিল্টন সিং এ কর্মশালার উদ্ধোধন ও সভাপতিত্ব করেন। পিরোজপুর এপির প্রোগ্রাম অফিসার ফ্রান্সিস সামুয়েল সোম এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সুদেব সরকার, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবজাল হোসাইন, পিরোজপুর এপির প্রোগ্রাম অফিসার রিপন হালদার, ফিলিপ আরিন্দা, জুনিয়র প্রোগ্রাম অফিসার-মারসিয়া জোয়ান্না হালদার, স্পন্সরশীপ এন্ড চাইল্ড প্রোটেকশন অফিসার লিউনিডাস বৈদ্য প্রমূখ।
“ভিডিসি ও ইউএসডিসির যৌথ পরিকল্পনার কাজের পাশা-পাশি আরও কি কি কাজ করলে এলাকার ইস্যু ভিত্তিক স্বপ্নগুলো সুন্দর ভাবে বাস্তবায়িত করা যাবে, যার মাধ্যমে এলাকার শিশুদের সার্বিক কল্যাণ এবং হত দরিদ্র পরিবারের জীবন মান উন্নয়নে মূখ্য ভূমিকা রাখবে, সে সব বিষয় সবার সক্রিয় অংশগ্রহণ একান্তভাবে আশা করছি। সকলে মিলে যৌথ উদ্যোগ নিয়ে আমরা আগামী বছর ভালো কাজ করতে পারবো”- এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মিল্টন সিং কর্মশালার উদ্ধোধন কালে এ সব কথা বলেন।
বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালায় গ্রাম ও নগর উন্নয়ন কমিটির প্রতিনিধি, অংশীদারগণ, প্রত্যক্ষ উপকারভোগী ও স্থানীয় সরকার প্রতিনিধি এবং এপি স্টাফবৃন্দের যৌথ পরিকল্পনার পর্যালোচনা, শিশুদের অংশগ্রহণের মতামতের মূল্যায়নের ফলাফল, বিগত এক বছরের বাধা-প্রতিবন্ধকতা, শিক্ষনীয় বিষয় সমূহ বিস্তর দলীয় কাজ এবং আগামী অর্থ বছর-২০২৬ এর জন্য সংশোধীত লক্ষ্যমাত্রা নির্ধারনসহ সঠিকভাবে শিশু এবং হতরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নের জন্য পরিকল্পনা করা হবে।
এমএসএম / এমএসএম
ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান
চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান
হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ
সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক
বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই
সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন
ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের
মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০