ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

পিরোজপুরে কলেজ ছাত্রদলের কমিটি বিরুদ্ধে পদবঞ্চিতদের সংবাদ সম্মেলন


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ২৭-৫-২০২৫ বিকাল ৬:১

পিরোজপুরে নব ঘোষিত সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের কমিটিকে  বিতর্কীত ও পকেট কমিটি বলে অভিহিত করে সংবাদ সম্মেলন করেছে কলেজ শাখা ছাত্রদলের পদবঞ্চিতরা। মঙ্গলবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মেহেদী হাসান।
লিখিত বক্তব্য তিনি জানান , গত ১২ মে পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের ছাত্র রাফি শিকদার মুন্নাকে সভাপতি ও  আবু বকর ছিদ্দিক রনি কে সাধারণ সম্পাদক করে ৬৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।  বিতর্কীত এবং ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ও বিবাহিতদের দিয়ে এ কমিটি গঠন করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।  লিখিত অভিযোগে দাবি করা হয়  কমিটির সভাপতি রাফি শিকদার মুন্না আওয়ামীলীগের সুবিধাভুগি এবং গত ৭ আগষ্ট মুন্না জেলা ছাত্রলীগের  ও কলেজ ছালীগের নেতাদের পালাতে সাহায্যে করেছিল। এছাড়া কলেজ কমিটির সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক রনি দীর্ঘদিন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম টিটুর সাথে থেকে রাজনীতি করেছে। এছাড়াও কমিটির প্রায় ৮ জন পদ প্রাপ্তদের বিরুদ্ধে ছাত্রলীগের রাজনীতি ও বিবাহিত হবার অভিযোগ করা হয়।
লিখিত বক্তব্য আরো জানানো হয়, জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পী টাকার বিনিময়ে এই বির্তকিতদের দিয়ে কমিটি দিয়েছে। তারা বারবার অভিযোগ দিলেও বিগত দিনে হামলা-মামলার শিকার ও ত্যাগীদের এ কমিটিতে মূল্যায়ন করা হয়নি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলো বর্তমান কমিটির সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক নুসরাত জাহান মিম,  কলেজ ছাত্রদল নেতা শাহরিয়ার শেখ, ফয়সাল আহমেদ, মো: ওয়ালিউল্লাহ সহ পদবঞ্চিত নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনের আগে কমিটিতে পদবঞ্চিতরা ঘোষিত সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবীতে কলেজে এবং শহরের বিক্ষোভ মিছিল করে।
অভিযোগের বিষয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পী জানান, ৫ আগষ্টের পূর্বের রাজপথের দলীয় কার্যক্রম বিবেচনা করে এবং কেন্দ্রীয় ছাত্রদলের টিমের ৬ মাসের কার্যক্রমের পরে এ কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটি ঘোষনা করার আগে সবাইকে ৪৮ ঘন্টার সময় দেয়া হয়েছিলো কারো বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তা জানানোর জন্য। তখন এ সকল অভিযোগ কেউ করেনি। কমিটি ঘোষনার পরে এ সব অভিযোগ ভিত্তিহীন। এছাড়া কমিটি গঠনে অর্থনৈতিক লেনদেনের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। যারা এমন আন্দোলন করছে তারা অনেকেই কলেজের ছাত্রই না। 

 

এমএসএম / এমএসএম

ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান

চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের

মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ