ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

সুন্দরবনের বনদস্যদের চাঁদাবাজিতে ৫ শতাধিক জেলের, জীবন জীবিকা অনিশ্চিত


শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি photo শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৫-২০২৫ দুপুর ৩:১০

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্য বাহিনীর অতিমাত্রা সক্রিয়, এসম্পর্কিত বিষয়ে জাতীয় ও স্থানীয় দৈনিক ফলাও করে বারবার প্রচারিত হলেও সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকারী ভূমিকা অভাবে তীব্রমাত্রায় রূপ নিয়েছে। সুন্দরবনের পা ফেললেই বনদস্যুতে দেখা যায়। তাদের ফ্রি স্টাইল অত্যাচার ও চাঁদাবাজিতে উপকূলীয় জেলেদের জীবন জীবিকার অবর্ণনীয়  দুঃখ দুর্দশা হতাশা নেমে এসেছে। সরকারের রাজস্ব দিয়ে জেলেরা নিরাপত্তার অভাবে সুন্দরবনের মাছ কাকড়া ও মধু আহরণ করতে পারছে না। সম্প্রতি  সময়ে বনদস্যু  অত্যাচার  বৃদ্ধি পেয়েছে জেলেরা বনে যেতে চাইছে না। বাপ দাদার পেশা পরিবর্তন করে অন্য পেশায় চলে যাচ্ছে। ফলে বিপুল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হবে সরকার যা জাতীয় অর্থনৈতিক জন্য বড় ধাক্কা। স্থানীয় মহাজন ও বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে চড়ামূল্যের ধার দেনা করে জীবনটা হাতের মুঠোয় নিয়ে জাল নৌকা সহ প্রবেশ করা মাত্রই দফায় দফায় একাধিক বনদুস‌্যর দেখা। প্রত্যেক বাহিনীকে চাঁদা দিতে দিতে যে পরিমাণ মাছ কাকড়া আহরিত হয় বিক্রি করে পুরো টাকাটাই চলে যায়। চাঁদার টাকা না দিতে পারলে জাল নৌকো চিনিয়ে নিয়ে যায় মুক্তিপনে জিম্মি করা হয়। শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম  জানান একাধিক বাহিনীর অত্যাচারে অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। উপকূলীয় গাবুরা গলা খালি মুন্সীগঞ্জ হরিনগর কৈখালীসহ সংশ্লিষ্ট এলাকার পাঁচ শতাধিক জেলের সুন্দরবনের মাছ কাকড়া মধু আহরণ অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে কোটি কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হবে সরকার। জেলেদের স্বাভাবিক জীবন যাত্রায় বিপর্যায় নেমে আসবে, সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাবে।

এমএসএম / এমএসএম

বাতিল কমিটি পুনর্বহালের চেষ্টা ঘিরে লোহাগড়ার হাজরাখালীতে উত্তেজনা

পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক। 

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ