ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

অনির্দিষ্টকালের জন্য স্বর্ণের দোকান বন্ধ ঘোষণা মেহেরপুরে


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ২৯-৫-২০২৫ দুপুর ৪:২৮

আজ সকাল থেকেই মেহেরপুর জেলা সহ শহর ও উপজেলা স্বর্ণ জুয়েলারি দোকান বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ ক্রেতা।বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. রিপুনুল হাসানকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে মেহেরপুর জেলার সকল স্বর্ণের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলার জুয়েলার্স সমিতি।

মেহেরপুর জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক মমিন শেখ বলেন তারা এই গ্রেপ্তারের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন এবং অবিলম্বে মো. রিপুনুল হাসানের নিঃশর্ত মুক্তি দাবি করছেন। একইসঙ্গে তারা সকল হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান জানান।

কিশোর পাত্র বলেন, সভাপতি, মেহেরপুর জেলা জুয়েলার্স সমিতির বলেন যে যাচাই-বাছাই না করেই দেশের স্বর্ণ ব্যবসার নেতৃত্বে থাকা একজন সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে ব্যবসায়িক পরিবেশ নষ্ট করা হচ্ছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। তা না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

অন্যান্য স্বর্ণ ব্যবসায়ীরা বলেন আগে থেকে যেসব অর্ডার নেওয়া ছিল সেই সব গহনা আমরা ক্রেতাদেরকে বুঝিয়ে দিতে পারছিনা।মেজবাহ উদ্দিন (ওসি) মেহেরপুর সদর থানা তিনি বলেন আমরা আইনশৃঙ্খলা রক্ষা করার চেষ্টা করছি এবং বিষয়টি পর্যবেক্ষণ রেখেছি।

ব্যবসায়ীরা আরো জানিয়েছেন দীর্ঘদিন যদি দোকান বন্ধ থাকে তাহলে ক্রেতা এবং স্বর্ণ ব্যবসায়ীদের বিশাল ক্ষতির মুখে পড়বে।এই রিপোর্টটি লেখা পর্যন্ত মেহেরপুর জেলায় সকল জুয়েলারি বন্ধ রয়েছে। 

এমএসএম / এমএসএম

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি

বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক