মেহেরপুরে ফুটবল ও অনূর্ধ-১৪ অ্যাথলেটিক প্রশিক্ষণের সমাপনী
আজ মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ফুটবল ও অনূর্ধ-১৪ অ্যাথলেটিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম বলেন, আপনাদের যে মেধা রয়েছে এই ফুটবল ও অ্যাথলেটিক্স এর অনুশীলনের মাধ্যমে আরো ভালো করা সম্ভব।
বিশেষ করে একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনারা যদি খেলাধুলাকে নেশা হিসেবে গ্রহণ করেন তাহলে ভবিষ্যতে আরো ভালো করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি এবং আমি আশা করি এখান থেকেই বাংলাদেশ জাতীয় দল সহ অ্যাথলেটিক্স বিভাগে ভালো করা সম্ভব।খেলাধুলার মাধ্যমে দেশকে বিশ্ব দরবারে পরিচিত করা যায় এবং দেহ ও মন সুস্থ থাকে।
জেলা শিক্ষা অফিসার হযরত আলী বলেন যে, আজ তোমরা যে প্রশিক্ষণ গ্রহণ করলে তা চিরদিন তোমাদের কাজে লাগবে এবং এই প্রশিক্ষণগুলো তোমরা ধরে রাখবে। পরে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন -
তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মেহেরপুর, হযরত আলী, জেলা শিক্ষা অফিসার মেহেরপুর, আরিফ আহমেদ, ক্রীড়া অফিসার, মেহেরপুর, প্রশিক্ষক আব্দুল মাবুদ, সহকারী শিক্ষক ফারাহ হোসেন লিটন ও আব্দুল কুদ্দুস সহ প্রশিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি